Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘প্রকৃতির জন্য শিশুরা’ সেমিনারে ১০টি করে বৃক্ষরোপণের শপথ

  • Reporter Name
  • সময়: ১০:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৮ Time View

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ সুরক্ষা, প্রাণ প্রকৃতি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিশন গ্রিন বাংলাদেশ এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘প্রকৃতির জন্য শিশুরা’ শিরোনামের এই সেমিনারটি স্থানীয় নারিকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং তা মোকাবিলায় বৃক্ষরোপণের অপরিহার্য গুরুত্ব সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপস্থিত প্রতিটি শিশু নিজে অন্তত ১০টি করে বৃক্ষরোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার দৃঢ় শপথ গ্রহণ করে।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন নারিকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রেহানা পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে একদম প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে। প্রতিটি শিশুর এই ১০টি করে গাছ লাগানোর শপথ আগামী দিনে আমাদের সবুজ বাংলাদেশ গঠনে বিশাল ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিশন গ্রিন বাংলাদেশ এবং এসপিকে-কে এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ ধরনের বাস্তবমুখী শিক্ষা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।

সেমিনারে মিশন গ্রিন বাংলাদেশ ও এসপিকে-এর অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন বার্তা ও গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুরে নদ-নদী ও হাওরের পানি বাড়ছে
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

‘প্রকৃতির জন্য শিশুরা’ সেমিনারে ১০টি করে বৃক্ষরোপণের শপথ

সময়: ১০:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ সুরক্ষা, প্রাণ প্রকৃতি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিশন গ্রিন বাংলাদেশ এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘প্রকৃতির জন্য শিশুরা’ শিরোনামের এই সেমিনারটি স্থানীয় নারিকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং তা মোকাবিলায় বৃক্ষরোপণের অপরিহার্য গুরুত্ব সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপস্থিত প্রতিটি শিশু নিজে অন্তত ১০টি করে বৃক্ষরোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার দৃঢ় শপথ গ্রহণ করে।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন নারিকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রেহানা পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে একদম প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে। প্রতিটি শিশুর এই ১০টি করে গাছ লাগানোর শপথ আগামী দিনে আমাদের সবুজ বাংলাদেশ গঠনে বিশাল ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিশন গ্রিন বাংলাদেশ এবং এসপিকে-কে এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, এ ধরনের বাস্তবমুখী শিক্ষা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।

সেমিনারে মিশন গ্রিন বাংলাদেশ ও এসপিকে-এর অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন বার্তা ও গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা