Dhaka ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার রাঙ্গাবালীতে এক মাসের হাজিরা দেন একসাথে ভিডিও ভাইরাল, নিয়মিত বেতন তোলেন বন বিভাগের কর্মকর্তারা একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা অনুষ্ঠিত পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অষ্টম যুব কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১১ Time View

মোঃ ইমরান হোসেন, নিজস্ব প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা ভূমি অফিস, বটিয়াঘাটার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলাকে সামনে রেখে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাহ-ইল ইভান সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৯ মে সারা দেশে একযোগে “ভূমিসেবা সপ্তাহ” উদ্বোধন করবেন। আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন সেবা ডিজিটালাইজেশনের আওতায় এনেছে। ফলে নাগরিকরা এখন ঘরে বসেই land.gov.bd পোর্টালের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।

এই ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের মতো বটিয়াঘাটাতেও এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে দেশব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” উদ্বোধন করা হবে। একই দিনে বটিয়াঘাটা উপজেলায়ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

মেলায় আগত নাগরিকরা সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে—

  • অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান
  • ই-নামজারির আবেদন ও সহায়তা
  • অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি গ্রহণ
  • মৌজাম্যাপের আবেদন
  • ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও গণশুনানি
  • ভূমি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান

এছাড়া উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক স্টল থাকবে। প্রতিটি স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।

মেলা চলাকালে উপজেলা অডিটোরিয়ামে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে। সেখানে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, নাগরিক সেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুনঃ  নওহাটা খাদ্য গুদামে অনিয়মের

শিক্ষার্থীদের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ভূমি আইন ও ডিজিটাল ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাহ-ইল ইভান বটিয়াঘাটা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে মেলায় অংশগ্রহণ করে সরাসরি ভূমিসেবা গ্রহণ এবং মেলাকে সফল করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগের জন্য ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।

Tag :
জনপ্রিয় নিউজ

জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র

বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সময়: ১২:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মোঃ ইমরান হোসেন, নিজস্ব প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা ভূমি অফিস, বটিয়াঘাটার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলাকে সামনে রেখে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাহ-ইল ইভান সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৯ মে সারা দেশে একযোগে “ভূমিসেবা সপ্তাহ” উদ্বোধন করবেন। আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন সেবা ডিজিটালাইজেশনের আওতায় এনেছে। ফলে নাগরিকরা এখন ঘরে বসেই land.gov.bd পোর্টালের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।

এই ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের মতো বটিয়াঘাটাতেও এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে দেশব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” উদ্বোধন করা হবে। একই দিনে বটিয়াঘাটা উপজেলায়ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

মেলায় আগত নাগরিকরা সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে—

  • অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান
  • ই-নামজারির আবেদন ও সহায়তা
  • অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি গ্রহণ
  • মৌজাম্যাপের আবেদন
  • ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও গণশুনানি
  • ভূমি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান

এছাড়া উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক স্টল থাকবে। প্রতিটি স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।

মেলা চলাকালে উপজেলা অডিটোরিয়ামে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে। সেখানে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, নাগরিক সেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুনঃ  পোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন