Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
লালখান বাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য সাঈদ আল নোমান সিএমপিতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১১৪ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গাছকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিমান উপজেলার বালুভরা ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বাবুর ছেলে। তিনি ওই পুকুরে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সুজন হোসেন (৪৬) প্রায় তিন বছর ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। মাছ ধরার উদ্দেশ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে শুক্রবার সকাল পর্যন্ত বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পুকুরের পানি সেচ করা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার বিমানের শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি
Tag :
জনপ্রিয় নিউজ

লালখান বাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য সাঈদ আল নোমান

বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সময়: ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬