Dhaka ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্যকে বিশেষ সম্মাননা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার সংবাদ সম্মেলন ডিমলায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের ৩ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ; কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পিস অ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এবং সমন্বয়কারী ফুলমালা ও ওয়াইপিএজির সামছুল কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভার শুরুতে পিএফজির স্ব-মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, পিএফজি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত ও মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন, বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করাও পিএফজির অন্যতম লক্ষ্য।

তারা বলেন, “দি হাঙ্গার প্রজেক্ট জানুয়ারি থেকে এ প্রকল্প আর চলমান রাখবে না। তাই আমরা যেহেতু দীর্ঘদিন ধরে পিএফজির সঙ্গে আছি, আমরা আশা করি এ কাজটি সচল রাখব।”

স্ব-মূল্যায়নের সময় প্রতিটি প্রশ্ন বিশ্লেষণ করে স্বপক্ষে প্রমাণাদি উপস্থাপনের মাধ্যমে তারা নম্বর প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন পিএফজি সদস্য ও পিস অ্যাম্বাসেডর মোর্শেদ মিয়া, সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুল মিয়া, পিএফজি সদস্য মিজানুর রহমান, নাছির উদ্দিন, আজিজা খাতুন, মিনহাজ পারভিন, আব্দুস সামাদ, হুসাইন আহমদ, গোলাপ মিয়া, সংগিতা হাজং, ঊর্মিলা হিজরা, মাওলানা মাওফিকুল ইসলাম, রাবিয়া, সুফিয়া বেগম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আসমা আক্তার, তাইবা আক্তার, তোহা, সুইটি দে, জুবায়ের আহমদ, তারেক মিয়াসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার পাথরডুবির মানুষের
Tag :
জনপ্রিয় নিউজ

হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে

বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সময়: ০৯:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬