Dhaka ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫১৭ Time View

 

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি:


কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ দলিল লেখক সমিতির বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সাদকপুর সমবায় সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান জীবন এবং পয়াত সমবায় সমিতির ম্যানেজার মোঃ মিজানুর রহমান।

সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সমবায় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন ৯৯টি সমিতির সভাপতি ও ম্যানেজারসহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভালো ও সফল কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি সমবায় সমিতিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বুড়িচংয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সময়: ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

 

মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি:


কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ দলিল লেখক সমিতির বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সাদকপুর সমবায় সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান জীবন এবং পয়াত সমবায় সমিতির ম্যানেজার মোঃ মিজানুর রহমান।

সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সমবায় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন ৯৯টি সমিতির সভাপতি ও ম্যানেজারসহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভালো ও সফল কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি সমবায় সমিতিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন