Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন সংসদে : প্রধানমন্ত্রী স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই: অস্ত্রসহ এক ছিনতাইকারী আটক, পুলিশের সাঁড়াশি অভিযান ইব্রাহিমপুর মৌজায় জমি দখলের অভিযোগ, এমপির আত্মীয়ও রেহাই পাননি বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা কেএমপি’র কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়া থানার তৎপরতায় কথিত ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, অর্থ উদ্ধার ও একজন গ্রেফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যক্তি গ্রেফতার

পরিবেশের জন্য মারাত্মক হুমকি—নিষিদ্ধ পলিথিনের পাহাড় জব্দ, কসবায় কৃষ্ণচন্দ্র সাহা আটক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কসবা পৌরসভার শাহাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পলিথিন জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় কৃষ্ণচন্দ্র সাহার বাড়ি থেকে ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার হলেন শাহাপুর এলাকার মৃত রায়মন চন্দ্র সাহার ছেলে কৃষ্ণচন্দ্র সাহা (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের মজুদ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন—
“নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে কৃষ্ণচন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ৬ হাজার ৫৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

বাংলাদেশে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ। তবুও দেশের বিভিন্ন এলাকায় গোপনে এ ব্যবসা চালু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসলেও নিষিদ্ধ এ পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যক্তি গ্রেফতার

সময়: ১০:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

পরিবেশের জন্য মারাত্মক হুমকি—নিষিদ্ধ পলিথিনের পাহাড় জব্দ, কসবায় কৃষ্ণচন্দ্র সাহা আটক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কসবা পৌরসভার শাহাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পলিথিন জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় কৃষ্ণচন্দ্র সাহার বাড়ি থেকে ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার হলেন শাহাপুর এলাকার মৃত রায়মন চন্দ্র সাহার ছেলে কৃষ্ণচন্দ্র সাহা (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের মজুদ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন—
“নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে কৃষ্ণচন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ৬ হাজার ৫৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

বাংলাদেশে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ। তবুও দেশের বিভিন্ন এলাকায় গোপনে এ ব্যবসা চালু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসলেও নিষিদ্ধ এ পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪