Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নভেম্বরে পড়বে হালকা শীত অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর মা-বাবার আশ্রয়হীন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক বুড়ির বাঁধে শুরু ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, ঢল নেমেছে হাজারো মানুষের বুড়িচংয়ে পুলিশের অভিযান, ৫ কেজি গাঁজাসহ আটক ৫ রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়েছে দুই লাখ টাকার আসবাবপত্র ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে আফলাটক্সিন, বাকি চালের মান যাচাইয়ের দাবি তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যক্তি গ্রেফতার

 

পরিবেশের জন্য মারাত্মক হুমকি—নিষিদ্ধ পলিথিনের পাহাড় জব্দ, কসবায় কৃষ্ণচন্দ্র সাহা আটক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কসবা পৌরসভার শাহাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পলিথিন জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় কৃষ্ণচন্দ্র সাহার বাড়ি থেকে ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার হলেন শাহাপুর এলাকার মৃত রায়মন চন্দ্র সাহার ছেলে কৃষ্ণচন্দ্র সাহা (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের মজুদ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন—
“নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে কৃষ্ণচন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ৬ হাজার ৫৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

বাংলাদেশে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ। তবুও দেশের বিভিন্ন এলাকায় গোপনে এ ব্যবসা চালু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসলেও নিষিদ্ধ এ পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  নরসিংদীর পলাশে ১২ বছরের সিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Tag :
জনপ্রিয় নিউজ

নভেম্বরে পড়বে হালকা শীত

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যক্তি গ্রেফতার

সময়: ১০:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

 

পরিবেশের জন্য মারাত্মক হুমকি—নিষিদ্ধ পলিথিনের পাহাড় জব্দ, কসবায় কৃষ্ণচন্দ্র সাহা আটক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কসবা পৌরসভার শাহাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পলিথিন জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় কৃষ্ণচন্দ্র সাহার বাড়ি থেকে ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার হলেন শাহাপুর এলাকার মৃত রায়মন চন্দ্র সাহার ছেলে কৃষ্ণচন্দ্র সাহা (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের মজুদ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন—
“নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে কৃষ্ণচন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ৬ হাজার ৫৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

বাংলাদেশে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ। তবুও দেশের বিভিন্ন এলাকায় গোপনে এ ব্যবসা চালু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসলেও নিষিদ্ধ এ পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  সারদীয় দুর্গোৎসব: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা