Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ মাত্র এক রাতের বৃষ্টিতে নওগাঁর বদলগাছীতে ২৬০ মিমি বৃষ্টিপাতের রেকর্ড ১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয় বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই। দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সহজ-সরল, কৃষক-শ্রমিক, মজলুম এবং মেহনতি মানুষের মুক্তির কণ্ঠস্বর ও আলোকবর্তিকা নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড,এক্সরে কক্ষটি সিলগালা নবীনগরে স্কুলকক্ষে অভিযান, মাদক সেবনের অভিযোগে আটক ১ দেশকে বাঁচাতে প্রগতিশীল সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে-মহিবুল হাসান চৌধুরী নওফেল টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভালুকায় বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ,আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেলে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন, এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) দেওয়ার কথা ছিল। তবে শুক্রবার সরকারি ছুটি ও ব্যাংক বন্ধ থাকার কারণ দেখিয়ে কারখানা কর্তৃপক্ষ ১২ অক্টোবর বেতন দেওয়ার সিদ্ধান্ত জানায়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন।

খবর পেয়ে শিল্প পুলিশ-৫, ভালুকা থানা, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, “শ্রমিকদের বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা ছিল। শুক্রবার ছুটি থাকায় কর্তৃপক্ষ রোববার বেতন দেওয়ার ঘোষণা দেয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।”

পরে কারখানা কর্তৃপক্ষ আজই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চেষ্টা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পর্যটন প্রতিমন্ত্রীকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার
Tag :
জনপ্রিয় নিউজ

সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ

ভালুকায় বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ,আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক

সময়: ১২:০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন মুলতাজিম স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেলে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন, এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) দেওয়ার কথা ছিল। তবে শুক্রবার সরকারি ছুটি ও ব্যাংক বন্ধ থাকার কারণ দেখিয়ে কারখানা কর্তৃপক্ষ ১২ অক্টোবর বেতন দেওয়ার সিদ্ধান্ত জানায়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন।

খবর পেয়ে শিল্প পুলিশ-৫, ভালুকা থানা, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, “শ্রমিকদের বেতন ১০ অক্টোবর দেওয়ার কথা ছিল। শুক্রবার ছুটি থাকায় কর্তৃপক্ষ রোববার বেতন দেওয়ার ঘোষণা দেয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।”

পরে কারখানা কর্তৃপক্ষ আজই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। চেষ্টা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি