Dhaka ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভেড়ামারায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৬৫ Time View

রফিকুল ইসলাম,
কুষ্টিয়া প্রতিনিধি:


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন সরদার (৩০) নামে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সুমন সরদার উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে।

জানা গেছে, সুমন সরদার পেশায় একজন ভ্যানচালক। রোববার রাতে তিনি বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন এবং একসঙ্গে খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরেন। পরে তার স্ত্রী ঘুমিয়ে পড়লে তিনি ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

খবর পেয়ে সোমবার সকালে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে, তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে স্থানীয়রা কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান জানান, নিহত ব্যক্তি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ভেড়ামারায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যার অভিযোগ

সময়: ০৭:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

রফিকুল ইসলাম,
কুষ্টিয়া প্রতিনিধি:


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন সরদার (৩০) নামে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সুমন সরদার উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে।

জানা গেছে, সুমন সরদার পেশায় একজন ভ্যানচালক। রোববার রাতে তিনি বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন এবং একসঙ্গে খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরেন। পরে তার স্ত্রী ঘুমিয়ে পড়লে তিনি ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

খবর পেয়ে সোমবার সকালে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে, তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে স্থানীয়রা কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান জানান, নিহত ব্যক্তি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুনঃ  কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর