Dhaka ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৩৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার ভেড়ামারার ১কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার! নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ সীমান্ত পাহাড়ার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে বিজিবি,  সাপাহারে শুরু হলো মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা বকশীগঞ্জের দুই ভাইয়ের বিরোধের জেরে ইসলামপুরে বড় ভাই রক্তাক্ত, অভিযুক্ত ছোট ভাই জনতার হাতে আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত”

  • Reporter Name
  • সময়: ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩৪ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি : শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগরে “আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যে যথাযথ মর্যাদায় ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন – TWA, মধ্যনগর উপজেলা শাখার আয়োজনে ইছামারি কারিতাস অফিস প্রাঙ্গণে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ষবরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মুক্তার হোসেন, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. হযরত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি।
আরও উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুস সালাম, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. বেলাল নকরেক, সভাপতি, TWA, মধ্যনগর উপজেলা শাখা।
সঞ্চালনা করেন উত্তম স্নাল, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপক রংদি, সুশীল সমাজসেবক এবং নিরুপমা রংদি, কারিতাস প্রতিনিধি।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. মুক্তার হোসেন বলেন, “আদিবাসীরা এই দেশের আদি সন্তান। তাদের অধিকার ও সংস্কৃতি রক্ষায় বিএনপি বরাবরই অঙ্গীকারবদ্ধ।”

বিশেষ অতিথি মো. হযরত আলী বলেন, “আদিবাসী ও বাঙালির মধ্যে সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক উদ্যোগ জরুরি।”

বিএনপি নেতা মো. আব্দুস সালাম বলেন, “আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে আমরা কাজ করে যাব। তাদের পাশে থেকে সকলব সমস্যার সমাধান করতে চাই।”

অন্যান্য বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, সংস্কৃতি ও জীবনযাত্রা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তারা আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর দাবি জানান।

আরও পড়ুনঃ  জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী

বক্তারা আরও বলেন, আদিবাসী ও বাঙালির সম্প্রীতির মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।

অনুষ্ঠানটি সকল আদিবাসী সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত”

সময়: ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি : শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগরে “আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যে যথাযথ মর্যাদায় ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন – TWA, মধ্যনগর উপজেলা শাখার আয়োজনে ইছামারি কারিতাস অফিস প্রাঙ্গণে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ষবরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মুক্তার হোসেন, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. হযরত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি।
আরও উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুস সালাম, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. বেলাল নকরেক, সভাপতি, TWA, মধ্যনগর উপজেলা শাখা।
সঞ্চালনা করেন উত্তম স্নাল, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপক রংদি, সুশীল সমাজসেবক এবং নিরুপমা রংদি, কারিতাস প্রতিনিধি।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. মুক্তার হোসেন বলেন, “আদিবাসীরা এই দেশের আদি সন্তান। তাদের অধিকার ও সংস্কৃতি রক্ষায় বিএনপি বরাবরই অঙ্গীকারবদ্ধ।”

বিশেষ অতিথি মো. হযরত আলী বলেন, “আদিবাসী ও বাঙালির মধ্যে সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক উদ্যোগ জরুরি।”

বিএনপি নেতা মো. আব্দুস সালাম বলেন, “আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে আমরা কাজ করে যাব। তাদের পাশে থেকে সকলব সমস্যার সমাধান করতে চাই।”

অন্যান্য বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, সংস্কৃতি ও জীবনযাত্রা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তারা আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর দাবি জানান।

আরও পড়ুনঃ  রাঙামাটিতে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৩০০ পরিবারের পাশে জেলা পরিষদ