Dhaka ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির? জলবায়ু পরিবর্তনে নড়বড়ে হচ্ছে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক রাজশাহীতে কোন সার সংকট নাই: ডিসি চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • সময়: ১১:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২৩ Time View

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রূপনগর গ্রামবাসীর উদ্যোগে বিরাট র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো আশেকে রাসূল ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

বুধবার (২৬ আগস্ট), ১২ রবিউল আউয়াল উপলক্ষে সকাল ১০টায় ‘ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি, ৩ নম্বর ওয়ার্ড, বংশীকুন্ডা উত্তর’-এর ব্যানারে রূপনগর গ্রাম থেকে একটি বিশাল জশনে জুলুস বের করা হয়। কালেমার পতাকা ও নবীজির শানে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

জুলুস শেষে যোহরের নামাজের পর ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. মজিবুর মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পীরে কামেল শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো. শাহেদ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মো. ওয়াহাব মিয়া, মো. মনজুর আলম, মো. ওয়াজ করনি, মো. তোফায়েল আহমেদ রাসেল, মো. রুবেল মিয়া ভূঁইয়া, মো. মনজুরুল হক, মো. মিনান্নোর নূর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী বলেন, “আজ আমরা যে মহান দিনে একত্রিত হয়েছি, এই দিনেই রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এই ধরার বুকে শুভাগমন করেছিলেন। ঈদে মিলাদুন্নবী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঈমানের দাবি। এত সুন্দর আয়োজনের জন্য ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মেম্বার মো. মজিবুর মিয়াসহ রূপনগর গ্রামবাসী ও আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন এই মাহফিল কবুল করেন এবং আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করেন।”

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শাফায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

 অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?

মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল

সময়: ১১:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রূপনগর গ্রামবাসীর উদ্যোগে বিরাট র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো আশেকে রাসূল ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

বুধবার (২৬ আগস্ট), ১২ রবিউল আউয়াল উপলক্ষে সকাল ১০টায় ‘ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি, ৩ নম্বর ওয়ার্ড, বংশীকুন্ডা উত্তর’-এর ব্যানারে রূপনগর গ্রাম থেকে একটি বিশাল জশনে জুলুস বের করা হয়। কালেমার পতাকা ও নবীজির শানে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

জুলুস শেষে যোহরের নামাজের পর ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. মজিবুর মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পীরে কামেল শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো. শাহেদ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মো. ওয়াহাব মিয়া, মো. মনজুর আলম, মো. ওয়াজ করনি, মো. তোফায়েল আহমেদ রাসেল, মো. রুবেল মিয়া ভূঁইয়া, মো. মনজুরুল হক, মো. মিনান্নোর নূর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী বলেন, “আজ আমরা যে মহান দিনে একত্রিত হয়েছি, এই দিনেই রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এই ধরার বুকে শুভাগমন করেছিলেন। ঈদে মিলাদুন্নবী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঈমানের দাবি। এত সুন্দর আয়োজনের জন্য ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মেম্বার মো. মজিবুর মিয়াসহ রূপনগর গ্রামবাসী ও আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন এই মাহফিল কবুল করেন এবং আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করেন।”

আরও পড়ুনঃ  ওয়াকআউট নয়, সংসদেই হোক সব বিতর্ক: বিরোধীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান