Dhaka ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

  • Reporter Name
  • সময়: ১০:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৯২ Time View

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


ময়মনসিংহে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার ১৪ জুলাই ২০২৬ নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার হাতে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। তাই নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।

শিক্ষার্থীদের বহন করা ব্যানারে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে—

পরীক্ষা বাস্তবিক ও অনুকূল পরিবেশে গ্রহণ করতে হবে।

প্রশ্নপত্রের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।

যৌক্তিক কারণে কেউ এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে।

এইচএসসি-২৬ পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষাবর্ষ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা “No Safe Environment, No Exam” এবং “Safety First, Our Safety, Our Right” লেখা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন।

এ সময় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ধীরগতির হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

তবে এ বিষয়ে শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

সময়: ১০:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


ময়মনসিংহে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার ১৪ জুলাই ২০২৬ নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার হাতে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। তাই নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।

শিক্ষার্থীদের বহন করা ব্যানারে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে—

পরীক্ষা বাস্তবিক ও অনুকূল পরিবেশে গ্রহণ করতে হবে।

প্রশ্নপত্রের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।

যৌক্তিক কারণে কেউ এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে তাকে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে।

এইচএসসি-২৬ পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষাবর্ষ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা “No Safe Environment, No Exam” এবং “Safety First, Our Safety, Our Right” লেখা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন।

এ সময় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ধীরগতির হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

তবে এ বিষয়ে শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা