Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গাবালীতে এক মাসের হাজিরা দেন একসাথে ভিডিও ভাইরাল, নিয়মিত বেতন তোলেন বন বিভাগের কর্মকর্তারা

  • Reporter Name
  • সময়: ১২:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১২২ Time View

‎

‎সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব খান ও অফিস স্টাফ শ্যামল চন্দ্র নীল দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থেকেও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এবং সারা মাস অনুপস্থিত থাকার পর অফিসে এসে একসাথে হাজিরা খাতায় স্বাক্ষরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব খান ও তার স্টাফরা দীর্ঘদিন ধরে(অনুপস্থিত) নিয়মিত অফিসে আসছেন না। সংবাদ সংগ্রহ করতে অফিসে গেলে উপস্থিত স্টাফদের সঙ্গে কথা বললে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়।

‎অফিস স্টাফ শ্যামল চন্দ্র শীল বলেন, স্যার অফিসে থাকেন।

‎তবে অপর স্টাফ নির্মল বাবু জানান, আমি ৬ মে অফিসে এসে তাকে পাইনি। হয়তো অফিসের কাজে বাইরে গেছেন।

‎এদিকে হাজিরা খাতার বিষয়ে জানতে চাইলে অফিস স্টাফ নির্মল বাবু জানান, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করা হয়নি। কেন স্বাক্ষর হয়নি জানতে চাইলে সে বলেন,স্যার অফিসের কাজে হাজিরা খাতা সঙ্গে নিয়ে গেছেন।y

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, কাগজে কলমে অফিসে চার জন স্টাফ থাকার কথা থাকলেও দুজনকে উপস্থিত পাওয়া যায়। সংবাদ পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত কর্মকর্তা ও একজন স্টাফ তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিন অনুপস্থিতের কারণে অফিসে পরিবেশ ছিল অনেকটা অনানুষ্ঠানিক ।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এই বিট কর্মকর্তা শোয়েব খান মাসের ২৫ তারিখ আসেন এবং ২৯- ৩০ তারিখে বাড়ি চলে যান। এবং সে নিয়মিত অফিস করেন না।

‎স্থানীয়দের দাবী,বিট কর্মকর্তা এবং তার স্টাফদের উচিত বন সংরক্ষণ করা উল্টো ভাবে তারা নিয়মিত অফিসে থাকেন না। যখনই আসেন এসে তারা বনের গাছ বিক্রি করেন। এছাড়াও চর বিক্রি বা ইজারার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে চলে যান। আমরা চাই তারা নিয়মিত অফিস করুক সংরক্ষিত বন সংরক্ষিত থাকুক পরিবেশের ভারসাম্য রক্ষা হোক।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী

‎রাঙ্গাবালী উপজেলা বন বিভাগের কর্মকর্তা বলেন, বিট কর্মকর্তা আজকে কোনো ছুটিতে নাই, সে হয়তো বাড়িতে আছে তবে আগামীকালকে ১০ টার মধ্যে অফিসে থাকবে।

‎জেলা সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার বলেন, এমন কোন অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত অবস্থা নেয়া হবে।

‎রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান মুঠোফোনে জানান, বিষয় টি অবহিত হয়ছি। তদন্ত সাপেক্ষে ব‍্যবস্হা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

রাঙ্গাবালীতে এক মাসের হাজিরা দেন একসাথে ভিডিও ভাইরাল, নিয়মিত বেতন তোলেন বন বিভাগের কর্মকর্তারা

সময়: ১২:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

‎

‎সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব খান ও অফিস স্টাফ শ্যামল চন্দ্র নীল দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থেকেও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এবং সারা মাস অনুপস্থিত থাকার পর অফিসে এসে একসাথে হাজিরা খাতায় স্বাক্ষরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব খান ও তার স্টাফরা দীর্ঘদিন ধরে(অনুপস্থিত) নিয়মিত অফিসে আসছেন না। সংবাদ সংগ্রহ করতে অফিসে গেলে উপস্থিত স্টাফদের সঙ্গে কথা বললে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়।

‎অফিস স্টাফ শ্যামল চন্দ্র শীল বলেন, স্যার অফিসে থাকেন।

‎তবে অপর স্টাফ নির্মল বাবু জানান, আমি ৬ মে অফিসে এসে তাকে পাইনি। হয়তো অফিসের কাজে বাইরে গেছেন।

‎এদিকে হাজিরা খাতার বিষয়ে জানতে চাইলে অফিস স্টাফ নির্মল বাবু জানান, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করা হয়নি। কেন স্বাক্ষর হয়নি জানতে চাইলে সে বলেন,স্যার অফিসের কাজে হাজিরা খাতা সঙ্গে নিয়ে গেছেন।y

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, কাগজে কলমে অফিসে চার জন স্টাফ থাকার কথা থাকলেও দুজনকে উপস্থিত পাওয়া যায়। সংবাদ পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত কর্মকর্তা ও একজন স্টাফ তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিন অনুপস্থিতের কারণে অফিসে পরিবেশ ছিল অনেকটা অনানুষ্ঠানিক ।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এই বিট কর্মকর্তা শোয়েব খান মাসের ২৫ তারিখ আসেন এবং ২৯- ৩০ তারিখে বাড়ি চলে যান। এবং সে নিয়মিত অফিস করেন না।

‎স্থানীয়দের দাবী,বিট কর্মকর্তা এবং তার স্টাফদের উচিত বন সংরক্ষণ করা উল্টো ভাবে তারা নিয়মিত অফিসে থাকেন না। যখনই আসেন এসে তারা বনের গাছ বিক্রি করেন। এছাড়াও চর বিক্রি বা ইজারার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে চলে যান। আমরা চাই তারা নিয়মিত অফিস করুক সংরক্ষিত বন সংরক্ষিত থাকুক পরিবেশের ভারসাম্য রক্ষা হোক।

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি