Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ মাননীয় সংসদ সদস্য, জননেতা সাঈদ আল নোমান শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল শলাকা ও তামাক জব্দ ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ত্রৈমাসিক ফেডারেশন ও লিংকেজ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহী প্রেসক্লাবে জরুরি সিদ্ধান্ত: মিলন ও সুরুজ আলী কে সাময়িক অব্যাহতি

  • Reporter Name
  • সময়: ০৭:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৪০ Time View

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজশাহী প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) অনুষ্ঠিত ওই জরুরি সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার শরিফ উদ্দিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সভায় উপস্থিত সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন—দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু এবং রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন এবং পাঠাগার সম্পাদক সুরুজ আলীকে সাময়িকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সভায় সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিক নেতার ওপর হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর আঘাত নয়, এটি সাংবাদিক সমাজের ওপরও আঘাত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

রাজশাহী প্রেসক্লাবে জরুরি সিদ্ধান্ত: মিলন ও সুরুজ আলী কে সাময়িক অব্যাহতি

সময়: ০৭:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬