Dhaka ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ তাজমীন হত্যা মামলায় অভিযুক্ত সুমনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য, জঙ্গলে মিলল স্কুলছাত্রীর আইফোন চুরি হওয়া ফোন দাবি করে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৪ Time View

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। অভিযানে কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা পুলিশ সহযোগিতা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেল ৫টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একই গ্রামের মো. সাজিরুল ইসলামের ছেলে মো. শাওন ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন রাত সোয়া ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় হাজরাপুকুর ডাবতলা নিউ কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত শাহজাহান আলীর ছেলে মো. আলমগীর হোসেন তেতুকে (৩৬) তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আলমগীর হোসেন তেতুর বিরুদ্ধে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১৪টি, পেনাল কোডে ৩টি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১টিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে ডাকাতি, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
Tag :
জনপ্রিয় নিউজ

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সময়: ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। অভিযানে কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা পুলিশ সহযোগিতা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেল ৫টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একই গ্রামের মো. সাজিরুল ইসলামের ছেলে মো. শাওন ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন রাত সোয়া ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানা পুলিশের সহায়তায় হাজরাপুকুর ডাবতলা নিউ কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত শাহজাহান আলীর ছেলে মো. আলমগীর হোসেন তেতুকে (৩৬) তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আলমগীর হোসেন তেতুর বিরুদ্ধে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১৪টি, পেনাল কোডে ৩টি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১টিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর