Dhaka ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কর্মজীবনে চাকরি নয়, আত্মউন্নয়নই হোক লক্ষ্য নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭৩৪; নিখোঁজ প্রায় আড়াই হাজার ৬১ দিনের গুমের স্মৃতি, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিচার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৩:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫৯ Time View

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে বনজ,ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও অন্যান্যদের মধ্যে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৩ টায় রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মো. মাইন উদ্দিন সোহেল, কার্যনির্বাহী সদস্য ডাঃ সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. আনিসুজ্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, মো. আশরাফ হোসেন লিটন, আব্দুস সাত্তার মো. মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, আজীবন সদস্য তরুণ কান্তি সাহা ও কাউসার আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব প্রধান পিয়াশ শ্যাম প্রিতম, যুব সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, নাহিদ, সায়েম, তমাল, ফাহিমা, মুন্নী, রিপনসহ রেড ক্রিসেন্টের আরও অনেক সদস্য ও স্বেচ্ছাসেবক।

অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

বক্তারা সরকারের নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।##

Tag :
জনপ্রিয় নিউজ

কর্মজীবনে চাকরি নয়, আত্মউন্নয়নই হোক লক্ষ্য

রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সময়: ০৩:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬