Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ইমন ঢাকায় গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৯:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১১ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা মোবারক হোসেন ইমনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের দাবি, তিনি কথিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার পক্ষে অপরাধী নেটওয়ার্ক পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করতেন।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এলাকার একটি অভিজাত হোটেলের কক্ষ থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ইমনের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের আলোচিত জোড়া খুন, ঢাকাইয়া আকবর হত্যা, চাঁদাবাজি, অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিদেশে অবস্থানরত ‘বড় সাজ্জাদ’-এর হয়ে চট্টগ্রাম অঞ্চলে অপরাধী চক্রের কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ইমন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন, সন্ত্রাসীদের সমন্বয় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ইমনের গ্রেপ্তারকে চট্টগ্রাম অঞ্চলে সংঘবদ্ধ অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইমনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করা হতে পারে।

আরও পড়ুনঃ  বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ইমন ঢাকায় গ্রেপ্তার

সময়: ০৯:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা মোবারক হোসেন ইমনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের দাবি, তিনি কথিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার পক্ষে অপরাধী নেটওয়ার্ক পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করতেন।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এলাকার একটি অভিজাত হোটেলের কক্ষ থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী।

পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ইমনের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের আলোচিত জোড়া খুন, ঢাকাইয়া আকবর হত্যা, চাঁদাবাজি, অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিদেশে অবস্থানরত ‘বড় সাজ্জাদ’-এর হয়ে চট্টগ্রাম অঞ্চলে অপরাধী চক্রের কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ইমন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন, সন্ত্রাসীদের সমন্বয় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ইমনের গ্রেপ্তারকে চট্টগ্রাম অঞ্চলে সংঘবদ্ধ অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইমনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও অভিযান পরিচালনা করা হতে পারে।

আরও পড়ুনঃ  নরসিংদীতে বিশেষ অভিযানে মাদকসহ ৬ জন আটক, গ্রেফতার ১৫