Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

  • Reporter Name
  • সময়: ১২:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজীপুর জেলা শ্রমিক নেতা হারুন সরকার।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি সাধারণ শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন কোনো অপরাধ নয়। শ্রমিকদের অধিকার আদায়ের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা সৃষ্টি না করে তাঁদের দাবি-দাওয়ার প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে। শ্রমিক নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, মো. ইয়াসিন মিয়া, শামীম ইমাম, সতজিৎ বিশ্বাস প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা গ্রেপ্তার শ্রমিক নেতা হারুন সরকার, ইমদাদুল ইসলাম এমদাদসহ আটক সব শ্রমিক নেতা ও কর্মীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে অপরাধ হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ শেষে শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব রাজু আহমেদ।

আরও পড়ুনঃ  মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

সময়: ১২:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজীপুর জেলা শ্রমিক নেতা হারুন সরকার।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি সাধারণ শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন কোনো অপরাধ নয়। শ্রমিকদের অধিকার আদায়ের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা সৃষ্টি না করে তাঁদের দাবি-দাওয়ার প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে। শ্রমিক নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানান তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, মো. ইয়াসিন মিয়া, শামীম ইমাম, সতজিৎ বিশ্বাস প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা গ্রেপ্তার শ্রমিক নেতা হারুন সরকার, ইমদাদুল ইসলাম এমদাদসহ আটক সব শ্রমিক নেতা ও কর্মীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে অপরাধ হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ শেষে শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব রাজু আহমেদ।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ