
সাইফ উল্লাহ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
সভায় জেলার বালুমহালের সুষ্ঠু ব্যবস্থাপনা, অবৈধ বালু উত্তোলন ও নদীর তীর কাটা প্রতিরোধ, টাস্কফোর্সের অভিযান আরও জোরদার করা এবং আইনানুগভাবে বালুমহাল পরিচালনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংশ্লিষ্টরা অবৈধ বালু উত্তোলন রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং প্রাকৃতিক পরিবেশ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 





















