Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামন কামরুল অধিবেশনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হাজার ইয়াবা ও গাঁজা ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির অভিযোগের জেরে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪ পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস:  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর বিশাল অস্ত্র চুক্তির ঘোষণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

  • Reporter Name
  • সময়: ১০:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১০ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, রাউজানের আয়োজনে এবং মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের সহযোগিতায় শনিবার (৪ জুলাই) বিকেলে হালদা নদীর পাড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. আমিন উর রশিদ। তিনি বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে হালদা পাহারার জন্য একটি স্পিডবোট দেওয়া হবে। তবে শুধু পাহারা দিলেই হবে না, হালদা পাড়ের মানুষকে সচেতন হতে হবে। সবাইকে মিলে নদী রক্ষা করতে হবে। এই নদী রক্ষা করার দায়িত্ব আপনাদেরই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, “হালদা শুধু চট্টগ্রামের নয়, সমগ্র দেশের গর্ব। নদী রক্ষার পাশাপাশি নদীকেন্দ্রিক মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সরকারের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে হালদা তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য দেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, পরিচালক আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, রাউজান থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের মত বিনিময় সভা

অনুষ্ঠান শেষে হালদা নদীর মৎস্যজীবী পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

সময়: ১০:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬