Dhaka ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বুড়িচংয়ের এক যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক

  • Reporter Name
  • সময়: ০৪:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৫ Time View

মেজর (অব.) মোজাফফর

শহীদ রাষ্ট্রপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরিচয় ও মামলার তথ্য যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি জানিয়েছে, প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর তাকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তীতে উচ্চ আদালতও সেই রায় বহাল রাখেন। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের মধ্যে মেজর (অব.) মো. মোজাফফর হোসেন অন্যতম।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিভিন্ন সময় তার অবস্থান শনাক্তের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মামলার রায় বাস্তবায়নে পরবর্তী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম
Tag :
জনপ্রিয় নিউজ

আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক

সময়: ০৪:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শহীদ রাষ্ট্রপতি ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরিচয় ও মামলার তথ্য যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি জানিয়েছে, প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর তাকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তীতে উচ্চ আদালতও সেই রায় বহাল রাখেন। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের মধ্যে মেজর (অব.) মো. মোজাফফর হোসেন অন্যতম।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিভিন্ন সময় তার অবস্থান শনাক্তের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মামলার রায় বাস্তবায়নে পরবর্তী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  চলে গেলেন প্রিয় সহকর্মী গোলাম বারী ইউনুস