Dhaka ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!! পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক! নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক কালীগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা মামলায় ৭০ বছরের আসামি ভাটারা থেকে গ্রেপ্তার বদলগাছীতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ, বহিষ্কৃত কৃষকদল নেতার বিরুদ্ধে নড়াইলে ৩টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!!

  • Reporter Name
  • সময়: ১১:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে সোহান হোসেন (১৮) নামে এক নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শিবপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সোহান হোসেন শিবপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার কুর্নিপাড়া গ্রামের সোনিয়া আক্তার মিমের (১৭) সঙ্গে মোবাইল ফোনে সোহানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের পর গত ৯ আগস্ট তারা লটারির মাধ্যমে বিয়ে করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিয়ের পর তাঁরা সোহানের বাড়িতে বসবাস শুরু করেন।

পরিবারের দাবি, বিয়ের কয়েকদিন পর মিমকে তাঁর পরিবারের সদস্যরা নিয়ে যান। এরপর থেকেই সোহান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ তদন্ত করছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা সোহানের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে আদমদীঘি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, সোহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!!

সময়: ১১:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে সোহান হোসেন (১৮) নামে এক নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শিবপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সোহান হোসেন শিবপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার কুর্নিপাড়া গ্রামের সোনিয়া আক্তার মিমের (১৭) সঙ্গে মোবাইল ফোনে সোহানের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের পর গত ৯ আগস্ট তারা লটারির মাধ্যমে বিয়ে করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিয়ের পর তাঁরা সোহানের বাড়িতে বসবাস শুরু করেন।

পরিবারের দাবি, বিয়ের কয়েকদিন পর মিমকে তাঁর পরিবারের সদস্যরা নিয়ে যান। এরপর থেকেই সোহান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ তদন্ত করছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা সোহানের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে আদমদীঘি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, সোহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  হ্নীলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার: কথিত মূল হোতা নিয়ে প্রশ্ন, তদন্তে আসতে পারে আরও তথ্য