Dhaka ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির জালালাবাদে পাহাড় কেটে গরুর খামার ও স্থাপনা, নীরব প্রশাসন নিয়ে প্রশ্ন বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির

  • Reporter Name
  • সময়: ০৫:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মো. তবিবার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের মো. নবিছদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে , পারিবারিক বিরোধের জের ধরে তবিবার হোসেনের সঙ্গে তার এক চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে ওই চাচাতো ভাই দেশীয় অস্ত্র দিয়ে তবিবার হোসেনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাঠের মধ্যে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ, ঘটনার প্রকৃতি এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এ ঘটনায় মল্লিকপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, মল্লিকপুর মাঠে তবিবার হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্তের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি ২৩ আগস্ট দায়ের করা হয় এবং মামলা নম্বর ১৩। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে।

এদিকে নিহতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  হ্নীলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার: কথিত মূল হোতা নিয়ে প্রশ্ন, তদন্তে আসতে পারে আরও তথ্য
Tag :
জনপ্রিয় নিউজ

পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির

পারিবারিক বিরোধের জেরে কোটচাঁদপুরে প্রাণ গেল এক ব্যক্তির

সময়: ০৫:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মো. তবিবার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের মো. নবিছদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে , পারিবারিক বিরোধের জের ধরে তবিবার হোসেনের সঙ্গে তার এক চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে ওই চাচাতো ভাই দেশীয় অস্ত্র দিয়ে তবিবার হোসেনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাঠের মধ্যে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ, ঘটনার প্রকৃতি এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এ ঘটনায় মল্লিকপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, মল্লিকপুর মাঠে তবিবার হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্তের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি ২৩ আগস্ট দায়ের করা হয় এবং মামলা নম্বর ১৩। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে।

এদিকে নিহতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ  বিআরটিসির ‘পিংক বাসে’ প্রথম দিনের অভিজ্ঞতা কেমন