Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে বৌলাই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার খুলনার পাইকগাছায় কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • সময়: ১০:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতবনিধি:

২৩ আগস্ট ২০২৬ (রবিবার) মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরসূরি, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, জননেতা শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী।

প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী, সংগ্রামী ও মেধাবী এই রাজনীতিক ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর জেলার বর্তমান নীলফামারী জেলায় জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া ও মরহুমা সাবেরা রহমানের ঘরে জন্মগ্রহণ করেন।
পিতার মৃত্যুর পর তিনি সরাসরি রাজনীতিতে আবির্ভূত হন এবং শূন্য আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু করেন। পরবর্তীতে ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জাতীয় রাজনীতিতে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

শুধু রাজনীতিতেই নয় সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনেও ছিল তাঁর উল্লেখযোগ্য অবদান। বাংলা ও ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতার অধিকারী শফিকুল গাণি স্বপন সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাপ্তাহিক ‘বঙ্গব্যাপী’ ও ‘দ্য উইকলি ফ্রাইডে’ প্রকাশ করেন। দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৯ সালের ২৩ আগস্ট তিনি ইন্তেকাল করেন। কিন্তু তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব, কর্মময় জীবন ও মানুষের প্রতি দায়বদ্ধতা আজও তাঁকে স্মরণীয় করে রেখেছে।
বিশেষ করে ডোমার–ডিমলা, নীলফামারী ও উত্তরাঞ্চলের মানুষের কাছে শফিকুল গাণি স্বপন ছিলেন একজন আপনজন ও পরিচিত জননেতা। তাঁর রাজনৈতিক জীবন ও কর্ম আজও এলাকার রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।
তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ন্যাপের বিভিন্ন শাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দরখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করতে ব্যয় বাড়ছে ৬২৭ কোটি টাকা
Tag :
জনপ্রিয় নিউজ

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী

সময়: ১০:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতবনিধি:

২৩ আগস্ট ২০২৬ (রবিবার) মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরসূরি, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী, জননেতা শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী।

প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী, সংগ্রামী ও মেধাবী এই রাজনীতিক ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর জেলার বর্তমান নীলফামারী জেলায় জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া ও মরহুমা সাবেরা রহমানের ঘরে জন্মগ্রহণ করেন।
পিতার মৃত্যুর পর তিনি সরাসরি রাজনীতিতে আবির্ভূত হন এবং শূন্য আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু করেন। পরবর্তীতে ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জাতীয় রাজনীতিতে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

শুধু রাজনীতিতেই নয় সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনেও ছিল তাঁর উল্লেখযোগ্য অবদান। বাংলা ও ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতার অধিকারী শফিকুল গাণি স্বপন সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাপ্তাহিক ‘বঙ্গব্যাপী’ ও ‘দ্য উইকলি ফ্রাইডে’ প্রকাশ করেন। দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৯ সালের ২৩ আগস্ট তিনি ইন্তেকাল করেন। কিন্তু তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব, কর্মময় জীবন ও মানুষের প্রতি দায়বদ্ধতা আজও তাঁকে স্মরণীয় করে রেখেছে।
বিশেষ করে ডোমার–ডিমলা, নীলফামারী ও উত্তরাঞ্চলের মানুষের কাছে শফিকুল গাণি স্বপন ছিলেন একজন আপনজন ও পরিচিত জননেতা। তাঁর রাজনৈতিক জীবন ও কর্ম আজও এলাকার রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।
তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ন্যাপের বিভিন্ন শাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নীলফামারীর ডিমলা উপজেলার সুন্দরখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  কলকাতার অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে