Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!! পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক! নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক কালীগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা মামলায় ৭০ বছরের আসামি ভাটারা থেকে গ্রেপ্তার বদলগাছীতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ, বহিষ্কৃত কৃষকদল নেতার বিরুদ্ধে নড়াইলে ৩টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বৌলাই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১০:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২১ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে চলন্ত হাউজবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া শিশু পর্যটক রুকাইয়া নূরের (১০) ভাসমান মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পর আজ রোববার ভোর ৫টার দিকে বৌলাই নদীর পিরোজপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুকাইয়া নূর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গলচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনূর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ২১ আগস্ট রুকাইয়াসহ প্রায় ২০ জন পর্যটকের একটি দল ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউজবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দেন। বিকেল আনুমানিক ২টার দিকে বোটটি বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকা অতিক্রম করার সময় শিশুটি অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হয়।

তাৎক্ষণিকভাবে বোটে থাকা পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে ওই দিন বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু বৌলাই নদীর প্রচণ্ড স্রোতের কারণে প্রথম দুই দিনেও রুকাইয়ার কোনো সন্ধান মেলেনি।

আজ রোববার ভোরে পিরোজপুর গ্রামের বাসিন্দারা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা
Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

বৌলাই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার

সময়: ১০:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে চলন্ত হাউজবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া শিশু পর্যটক রুকাইয়া নূরের (১০) ভাসমান মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পর আজ রোববার ভোর ৫টার দিকে বৌলাই নদীর পিরোজপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুকাইয়া নূর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গলচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনূর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ২১ আগস্ট রুকাইয়াসহ প্রায় ২০ জন পর্যটকের একটি দল ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউজবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দেন। বিকেল আনুমানিক ২টার দিকে বোটটি বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকা অতিক্রম করার সময় শিশুটি অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হয়।

তাৎক্ষণিকভাবে বোটে থাকা পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে ওই দিন বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু বৌলাই নদীর প্রচণ্ড স্রোতের কারণে প্রথম দুই দিনেও রুকাইয়ার কোনো সন্ধান মেলেনি।

আজ রোববার ভোরে পিরোজপুর গ্রামের বাসিন্দারা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ক্যান্সারের চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা প্রয়োজন, দেশবাসী ও প্রবাসীদের কাছে সাহায্যের আকুতি