Dhaka ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ১৫৯ অভিযোগের অধিকাংশই ভিত্তিহীন, তদন্তে মিলল সত্যতা চট্টগ্রাম-১০ আসন: গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সম্পন্ন ​পোড়াকলোনী ৩ নং গলির রাস্তার ঢালাই কাজের শুভ সমাপ্তি যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন: ৬ মাসে ৬৬ মামলা, গ্রেপ্তার ৬০ শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো টিএম টেক্সটাইল পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারী জাল ও বেহুন্দি জাল জব্দ করে ধ্বংস করা হয় পাঁচবিবির কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট আরাফাত হোসেন রাজুর দাফন সম্পন্ন পূর্বধলায় চুরি ঘটনা কে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ৪ থানার অভিযোগ নবীনগর সেমন্তঘরের ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ,ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে মানবিক সহানুভূতির হাত:নগদ ৫০ হাজার টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ার: কুড়িগ্রামে নাসির উদ্দিন পাটোয়ারী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঘোষিত হলো তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবিঃ মোট ২০ জন সদস্য নিয়ে নতুন কমিটি, সভাপতি মুহাম্মদ সজীব প্রধান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২০ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটি রোববার (৫ অক্টোবর ২০২৫) সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। যেখানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ সজীব প্রধানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।

নতুন সভাপতি ও সম্পাদক সেই নির্দেশনা অনুযায়ী মাত্র ৬ কার্যদিবসের মধ্যেই প্রস্তাবিত কমিটি উপদেষ্টা পর্ষদের কাছে জমা দেন, যা অনুমোদন সাপেক্ষে রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক রুখসানা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. রুহুল আমিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবু ছাকিব মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়)।

অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • অর্থ সম্পাদক: মোহাম্মদ রাজীব (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)

  • উপ-অর্থ সম্পাদক: নুরুন্নবী সোহান (পবিপ্রবি)

  • দপ্তর সম্পাদক: সাইশা সুলতানা সাদিয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়)

  • উপ-দপ্তর সম্পাদক: আলমগীর হোসেন (নজরুল বিশ্ববিদ্যালয়)

  • আইন বিষয়ক সম্পাদক: মিরাজ আলী (ঢাকা বিশ্ববিদ্যালয়)

  • প্রশিক্ষণ সম্পাদক: রাকিব হাসান নীল (ঢাকা কলেজ)

  • সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক: ইমরান লস্কর (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

  • প্রচার সম্পাদক: ইমন হাওলাদার (ঢাকা কলেজ)

  • উপ-প্রচার সম্পাদক: মায়িশা ফাহমিদা ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মেসবাহ উদ্দিন মিহির (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

আরও পড়ুনঃ  ট্রফি না জিতেও ইতিহাস এমবাপ্পের, মেসিকে ছাড়িয়ে টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট

কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদে স্থান পেয়েছেন জুবায়েদ মোস্তফা (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সেজুঁতি দাস মুমু (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), বুশরা আমিন (ইডেন মহিলা কলেজ) এবং নাদিয়া আফরোজ (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)।

সংগঠনের সভাপতি মুহাম্মদ সজীব প্রধান বলেন, “তরুণ লেখকদের মেধা বিকাশ, চিন্তা বিনিময় এবং দায়িত্বশীল লেখনীর চর্চা এগিয়ে নিতে নতুন কমিটি নিরলসভাবে কাজ করবে।”

সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বলেন, “দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ লেখকদের যুক্ত করে লেখালেখিকে ইতিবাচক আন্দোলনে রূপ দিতে আমরা কাজ করব।”

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুলাই ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ, পত্রিকায় লেখালেখির সুযোগ সৃষ্টি, সেমিনার, কর্মশালা ও সাহিত্যভিত্তিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সৃজনশীল লেখালেখি চর্চায় কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটির কার্যক্রম রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ১৫৯ অভিযোগের অধিকাংশই ভিত্তিহীন, তদন্তে মিলল সত্যতা

ঘোষিত হলো তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ

সময়: ১০:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবিঃ মোট ২০ জন সদস্য নিয়ে নতুন কমিটি, সভাপতি মুহাম্মদ সজীব প্রধান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২০ জন সদস্য নিয়ে গঠিত এই কমিটি রোববার (৫ অক্টোবর ২০২৫) সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। যেখানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ সজীব প্রধানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।

নতুন সভাপতি ও সম্পাদক সেই নির্দেশনা অনুযায়ী মাত্র ৬ কার্যদিবসের মধ্যেই প্রস্তাবিত কমিটি উপদেষ্টা পর্ষদের কাছে জমা দেন, যা অনুমোদন সাপেক্ষে রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক রুখসানা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. রুহুল আমিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবু ছাকিব মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়)।

অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • অর্থ সম্পাদক: মোহাম্মদ রাজীব (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)

  • উপ-অর্থ সম্পাদক: নুরুন্নবী সোহান (পবিপ্রবি)

  • দপ্তর সম্পাদক: সাইশা সুলতানা সাদিয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়)

  • উপ-দপ্তর সম্পাদক: আলমগীর হোসেন (নজরুল বিশ্ববিদ্যালয়)

  • আইন বিষয়ক সম্পাদক: মিরাজ আলী (ঢাকা বিশ্ববিদ্যালয়)

  • প্রশিক্ষণ সম্পাদক: রাকিব হাসান নীল (ঢাকা কলেজ)

  • সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক: ইমরান লস্কর (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

  • প্রচার সম্পাদক: ইমন হাওলাদার (ঢাকা কলেজ)

  • উপ-প্রচার সম্পাদক: মায়িশা ফাহমিদা ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মেসবাহ উদ্দিন মিহির (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

আরও পড়ুনঃ  বাবাকে হারিয়েও থামেনি স্বপ্ন, এবার ইকনের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী