Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

  • Reporter Name
  • সময়: ০৯:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৩১ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌনে ১টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। একই অনুষ্ঠানে বিদায়ী ২০২৫–২০২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। এর আগে গত অর্থবছরে ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।

নিজের মেয়াদকালের দ্বিতীয় বাজেট ঘোষণা করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে চট্টগ্রাম মহানগরকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাসযোগ্য ও নান্দনিক পর্যটন নগর হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকা উন্নয়ন অনুদান খাতে আয় ধরা হয়েছে। এছাড়া হোল্ডিং কর ও অভিকর খাতে ৪২৬ কোটি টাকা এবং বকেয়া কর আদায় থেকে ১৯৭ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ব্যয়ের ক্ষেত্রে উন্নয়ন খাতে সর্বোচ্চ ৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বেতন-ভাতা ও পারিশ্রমিক খাতে।

মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই মূল লক্ষ্য। অতীতে নির্ধারিত গৃহকর যৌক্তিক করতে নিয়মিত রিভিউ বোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই করে ন্যায্য কর নির্ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। বন্দর, রেলওয়ে, কনটেইনার টার্মিনাল ও অয়েল কোম্পানিসহ বড় শিল্প ও করপোরেট সংস্থাগুলোকে তাদের প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে মেয়র ২০২৬–২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নিয়োগ কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন করা, দক্ষ জনবল গঠনে প্রশিক্ষণ, নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন এবং সিটি করপোরেশনের কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ।

আরও পড়ুনঃ  প্রাকৃতিক পদ্ধতিতে মাছ চাষে সাফল্য, আলোচনায় বসুন্দিয়ার হেলাল উদ্দিন
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

চট্টগ্রাম সিটির ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

সময়: ০৯:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬