Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি প্রতিনিধিদল ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত স্পটিফাইয়ে নতুন ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড ‘কর্টিস’ রাসুল (সা.) যেভাবে তরুণদের গড়ে তুলেছিলেন আগামীর নেতা হিসেবে ফাইনালে উঠে যা বললেন মেসি: ‘আমরা জানতাম, এই দল শিরোপার জন্য লড়বে’ ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত মধ্যপ্রাচ্য উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জলিলপুর জাগরণী যুব কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় বিনামূল্য চোখের ছানি অপারেশন

  • Reporter Name
  • সময়: ০৮:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৪৪ Time View

আফতাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলাধীন পৌরসভার ৯নং ওয়ার্ড জলিলপুর গ্রামের জলিলপুর জেলা প্রশাসন প্রাইমারি স্কুলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায় ও দুঃস্থ রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উক্ত ক্যাম্পে সর্বমোট ৯০ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। তার মধ্যে ৩৫ জন চক্ষু রোগীকে ছানি রোগী হিসেবে শনাক্ত করে ৭ জনকে সুনামগঞ্জ আই কেয়ার চক্ষু হাসপাতালে নিয়ে ওইদিনই তাদেরকে ছানি অপারেশন করা হয়। উক্ত ৭ জন রোগীকে পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুনামগঞ্জ আই কেয়ার চক্ষু হাসপাতাল থেকে রিলিজ প্রদান করা হয়। বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জলিলপুর জাগরণী যুবকল্যাণ সংঘের উপদেষ্টা ও পঞ্চায়েত প্রধান বিশিষ্ট মুরব্বি জনাব ফয়জুর রহমান। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের উদ্যোগে ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জলিলপুর জাগরণী যুবকল্যাণ সংঘের সভাপতি মো. আফতাব উদ্দিন, সুনামগঞ্জ আই কেয়ার চক্ষু হাসপাতালের সহকারি চিকিৎসক কৌশিক রায়, আই কেয়ার চক্ষু হাসপাতালের ফিল্ড ম্যানেজার ও জলিলপুর জাগরণী যুবকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শামছুল কবির, সংঘটের উপদেষ্টা আশিক মিয়া, জলিলপুর জাগরণী যুবকল্যাণ সংঘের সহ-সভাপতি সুহেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, কোষাধক্ষ্য মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক কারী জাহিদ হাসান, সদস্য, মুক্তাদির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জলিলপুর জাগরণী যুব কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় ও ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের সর্বমোট ৯০ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ০৭ জন ছানিপড়া রোগীদের অপারেশনের পর প্রাপ্ত সুচিকিৎসা পেয়ে স্থানীয় চক্ষু রোগীরা ও জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

Tag :
জনপ্রিয় নিউজ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি প্রতিনিধিদল

ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জলিলপুর জাগরণী যুব কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় বিনামূল্য চোখের ছানি অপারেশন

সময়: ০৮:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬