Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নাফ নদী পেরিয়ে আসা ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দের মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা

  • Reporter Name
  • সময়: ০৩:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৯ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই ২০২৬) দিবাগত রাতের অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শাহপরীরদ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান নাফ নদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে প্রযুক্তিগত নজরদারিতে নাফ নদীর মিয়ানমার অংশে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ বিশ্লেষণ করে বিজিবি নিশ্চিত হয়, নৌকাটিতে বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছে। এ সময় বিজিবির নৌ টহল দল নদীতে অবস্থান নিয়ে নৌকাটির ওপর নজরদারি শুরু করে।

একপর্যায়ে চাঁদের আলোয় একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। বিজিবির সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাগীর হোসেন (২৮)। তিনি আব্দুল হক ও ফাতেমা খাতুনের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার করতে রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু

আটক আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

নাফ নদী পেরিয়ে আসা ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দের মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা

সময়: ০৩:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই ২০২৬) দিবাগত রাতের অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শাহপরীরদ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান নাফ নদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে প্রযুক্তিগত নজরদারিতে নাফ নদীর মিয়ানমার অংশে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ বিশ্লেষণ করে বিজিবি নিশ্চিত হয়, নৌকাটিতে বিপুল পরিমাণ মাদক বহন করা হচ্ছে। এ সময় বিজিবির নৌ টহল দল নদীতে অবস্থান নিয়ে নৌকাটির ওপর নজরদারি শুরু করে।

একপর্যায়ে চাঁদের আলোয় একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। বিজিবির সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাগীর হোসেন (২৮)। তিনি আব্দুল হক ও ফাতেমা খাতুনের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদার করতে রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১