Dhaka ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮ প্রাণী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, কারণ যা জানা গেল সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি পাইকগাছায় ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ৩০২ বোতল ইস্কাফ সিরাপ জব্দ, আটক ২ নারী টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পঞ্চগড় থেকে উদ্ধার হওয়া সজারু, এখন তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হয়েছে

  • Reporter Name
  • সময়: ০৬:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৪৯১ Time View

খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে স্থানীয়দের ধাওয়ায় পালাতে গিয়ে পুকুর পড়ে যায়। পরে সেখান থেকে বিরল প্রজাতির সজারুকে উদ্ধার করেন বন বিভাগের সদস্য।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সজারুটির দৈর্ঘ্য প্রায় দেড় ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি। সজারুটির নিরাপত্তা নিশ্চিত করতে সেটিকে উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নেয়া হয়েছে।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, সকালে সজারুটি একটি ক্ষেত পার হয়ে সুপারির বাগানের দিকে যাচ্ছিল। এ সময় কয়েকজন সেটিকে দেখতে পেয়ে ধরার চেষ্টা করলে সজারুটি পাশের একটি পুকুরে নেমে পড়ে। পরে বাঁশের তৈরি একটি খাঁচা ব্যবহার করে পুকুর থেকে সজারুটিকে আটক করা হয় এবং বন বিভাগকে খবর দেয়া হয়।

খবর ছড়িয়ে পড়লে সজারুটিকে একনজরে দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়রা প্রথমবারের মতো প্রাণীটিকে সরাসরি নিজ চোখে দেখলেন বলে জানা গেছে।

পঞ্চগড় সদর বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে সজারুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিরাপত্তার স্বার্থে তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

পঞ্চগড় থেকে উদ্ধার হওয়া সজারু, এখন তেঁতুলিয়া ইকো পার্কে রাখা হয়েছে

সময়: ০৬:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬