Dhaka ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রতিহিংসার রাজনীতি ও ‘ডিভাইড অ্যান্ড রুল’ পরিহারের আহ্বানকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক দেশবন্ধু জেফারসন ডেমোক্রেটিক ক্লাবে কংগ্রেসম‍্যন টম সুয়াজীর নির্বাচনী সভায় খোকন ও মানিক হাকিকুল ইসলাম সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন আয়োজিত চিত্র প্রদর্শনী ২০২৬। তেজগাঁও শিল্পাঞ্চলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করলেন তরুণ সাংবাদিক এস. ইয়াছির আরাফাত চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, শ্রী সুমন সরদার আটক চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোহছেনা খাতুনের ইন্তেকাল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি হামলা, হুঁশিয়ারি ডিআইজির

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি পৃথক হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। তিনি বলেছেন, পুলিশের গায়ে হাত তুললে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি আতাউল কিবরিয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পূর্ণ মনোবল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে। কিন্তু পুলিশের ওপর হামলার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িতদের আইনের দৃষ্টিতেই দেখা হচ্ছে এবং পুলিশের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।”

এর আগে গত ২২ আগস্ট ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালানো হয়। ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়ার ঘটনায় ৯৯৯ কলে সাড়া দিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। ইতোমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে গত ২৫ আগস্ট হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মামলার তদন্তে গিয়ে হামলার শিকার হন থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৬) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সাগর সরকার জানান, বাদী আমিনুল ইসলামের দায়ের করা একটি সি.আর মামলার তদন্তে গেলে বিবাদীরা বাদী পক্ষকে পুলিশের সামনেই গালমন্দ শুরু করে। এতে বাধা দিলে তারা লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আরও পড়ুনঃ  ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের রুস্তমপুরে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সহকারী পুলিশ সুপার আরও বলেন, ঘটনাটি আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে পুলিশ আইনের দৃষ্টিতেই কাজ করছে এবং সরকারি কাজে বাঁধা কোনোভাবেই সহ্য করা হবে না।

পুলিশের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের হামলার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে এসব অপচেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

প্রতিহিংসার রাজনীতি ও ‘ডিভাইড অ্যান্ড রুল’ পরিহারের আহ্বানকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক দেশবন্ধু

ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি হামলা, হুঁশিয়ারি ডিআইজির

সময়: ১০:৪৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর দুটি পৃথক হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। তিনি বলেছেন, পুলিশের গায়ে হাত তুললে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি আতাউল কিবরিয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পূর্ণ মনোবল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে। কিন্তু পুলিশের ওপর হামলার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িতদের আইনের দৃষ্টিতেই দেখা হচ্ছে এবং পুলিশের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।”

এর আগে গত ২২ আগস্ট ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালানো হয়। ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়ার ঘটনায় ৯৯৯ কলে সাড়া দিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। ইতোমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে গত ২৫ আগস্ট হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মামলার তদন্তে গিয়ে হামলার শিকার হন থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৬) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সাগর সরকার জানান, বাদী আমিনুল ইসলামের দায়ের করা একটি সি.আর মামলার তদন্তে গেলে বিবাদীরা বাদী পক্ষকে পুলিশের সামনেই গালমন্দ শুরু করে। এতে বাধা দিলে তারা লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আরও পড়ুনঃ  টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার