Dhaka ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার জেরে উত্তেজনা, নিরাপত্তাহীনতার অভিযোগ জামালপুরে এম এ রশিদ হাসপাতালে চিকিৎসা নিয়ে অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান: ১০ লাখ টাকার পণ্য জব্দ, কারখানা সিলগালা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ হোটেল শ্রমিকদের ন্যায্য চুক্তির দাবির আন্দোলনে গভর্নর ক্যাথি হোচুলের সমর্থন ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে, ইউনিয়নের অর্জন সামনে আনার আহ্বান হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মুন্ডুমালায় খাবার পানির সংকট, ২০ দিন ধরে দুর্ভোগে শতাধিক পরিবার

  • Reporter Name
  • সময়: ০৭:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১২ Time View

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার একটি মহল্লায় বর্ষা মৌসুমেও দেখা দিয়েছে তীব্র পানি সংকট। প্রায় ২০ দিন ধরে খাবার পানির সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, এলাকায় পর্যাপ্ত পুকুর না থাকায় শুধু খাবার পানি নয়, গোসল ও গৃহস্থালির অন্যান্য কাজের পানিও সংকটে পড়েছে। বাধ্য হয়ে মহল্লার বাসিন্দারা দুটি ব্যক্তিমালিকানাধীন সাবমার্সিবল পাম্প থেকে টাকা দিয়ে পানি কিনে ব্যবহার করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর উপজেলা সরকার ঘোষিত পানি সংকটাপন্ন এলাকা। মুন্ডুমালা পৌর এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক আগে থেকেই অধিকাংশ হস্তচালিত নলকূপ অচল হয়ে গেছে। গভীর নলকূপেও পর্যাপ্ত পানির স্তর পাওয়া যাচ্ছে না।

২০১৭ সালের পর মুন্ডুমালা পৌরসভার নিজস্ব গভীর নলকূপ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নলকূপ থেকে সাদিপুর মহল্লায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। এ জন্য ১১৭টি বাড়িতে ট্যাপ সংযোগ দেওয়া হয়েছে।

পৌরসভা সূত্র জানায়, একটি ট্যাপ সংযোগের জন্য মাসে ১৫০ টাকা এবং ট্যাংকে পানি সংরক্ষণকারীদের কাছ থেকে ২৫০ টাকা নেওয়া হয়। তবে পানির স্তর নেমে যাওয়ায় পৌরসভার নিজস্ব গভীর নলকূপ থেকে পানি উঠছে না। পাশাপাশি প্রায় ২০ দিন ধরে বিএমডিএর নলকূপটিও নষ্ট থাকায় পুরো এলাকায় পানির সংকট দেখা দিয়েছে।

মহল্লার বাসিন্দারা জানান, প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত খরচ করে পানি কিনতে হচ্ছে। কোনো কোনো পরিবার এরই মধ্যে দুই হাজার টাকারও বেশি পানি কিনেছে।

স্থানীয় বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবক জেসমিন খাতুন বলেন, “জুলাইয়ের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত পানি ছিল না। মাঝখানে তিন দিন এসেছিল। এরপর থেকে আর পানি নেই। এলাকায় পুকুর না থাকায় সমস্যা আরও বেড়েছে। ব্যক্তিগত মোটর থেকে পাঁচ মিনিট পানি নিতেই ৫০ টাকা দিতে হচ্ছে।”

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পানির সংকটে গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছেন স্থানীয়রা। পর্যাপ্ত পানি দিতে না পারায় অনেকেই গরু বিক্রি করে দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রনি ইসলাম বলেন, “এটা পোয়াতি গরু। ঠিকমতো পানি দিতে পারিনি। তাই গরুটার অবস্থা খারাপ হয়ে গেছে। গরুর কিছু হয়ে গেলে আমার মতো গরিব মানুষের অনেক ক্ষতি হবে।”

মটরি বেগম জানান, পানির অভাবে তিনি দুটি গরু লোকসানে বিক্রি করে দিয়েছেন। তিনি বলেন, “মানুষই পানি পাচ্ছে না, গরু-বকরিকে কীভাবে পানি দেব?”

মহল্লার পানির বিল আদায়কারী আবদুর রহমান বলেন, “পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার গভীর নলকূপে পানি উঠছে না। বিএমডিএর নলকূপটিও ঘন ঘন নষ্ট হচ্ছে।”

এ বিষয়ে মুন্ডুমালা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, “নলকূপ নষ্ট থাকার বিষয়টি দুই দিন আগেই বিএমডিএর প্রকৌশলীকে জানানো হয়েছিল। তিনি ঠিক করে দেওয়ার কথা বলেছিলেন।” পরে তিনি জানান, মেশিন ঠিক হয়েছে, তবে স্থানীয় সমিতির কিছু কাজ বাকি রয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘমেয়াদি পানি সংকট সমাধানে নতুন গভীর নলকূপ স্থাপন ও নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ

মুন্ডুমালায় খাবার পানির সংকট, ২০ দিন ধরে দুর্ভোগে শতাধিক পরিবার

সময়: ০৭:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার একটি মহল্লায় বর্ষা মৌসুমেও দেখা দিয়েছে তীব্র পানি সংকট। প্রায় ২০ দিন ধরে খাবার পানির সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, এলাকায় পর্যাপ্ত পুকুর না থাকায় শুধু খাবার পানি নয়, গোসল ও গৃহস্থালির অন্যান্য কাজের পানিও সংকটে পড়েছে। বাধ্য হয়ে মহল্লার বাসিন্দারা দুটি ব্যক্তিমালিকানাধীন সাবমার্সিবল পাম্প থেকে টাকা দিয়ে পানি কিনে ব্যবহার করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর উপজেলা সরকার ঘোষিত পানি সংকটাপন্ন এলাকা। মুন্ডুমালা পৌর এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক আগে থেকেই অধিকাংশ হস্তচালিত নলকূপ অচল হয়ে গেছে। গভীর নলকূপেও পর্যাপ্ত পানির স্তর পাওয়া যাচ্ছে না।

২০১৭ সালের পর মুন্ডুমালা পৌরসভার নিজস্ব গভীর নলকূপ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নলকূপ থেকে সাদিপুর মহল্লায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। এ জন্য ১১৭টি বাড়িতে ট্যাপ সংযোগ দেওয়া হয়েছে।

পৌরসভা সূত্র জানায়, একটি ট্যাপ সংযোগের জন্য মাসে ১৫০ টাকা এবং ট্যাংকে পানি সংরক্ষণকারীদের কাছ থেকে ২৫০ টাকা নেওয়া হয়। তবে পানির স্তর নেমে যাওয়ায় পৌরসভার নিজস্ব গভীর নলকূপ থেকে পানি উঠছে না। পাশাপাশি প্রায় ২০ দিন ধরে বিএমডিএর নলকূপটিও নষ্ট থাকায় পুরো এলাকায় পানির সংকট দেখা দিয়েছে।

মহল্লার বাসিন্দারা জানান, প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত খরচ করে পানি কিনতে হচ্ছে। কোনো কোনো পরিবার এরই মধ্যে দুই হাজার টাকারও বেশি পানি কিনেছে।

স্থানীয় বেসরকারি সংস্থার স্বেচ্ছাসেবক জেসমিন খাতুন বলেন, “জুলাইয়ের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত পানি ছিল না। মাঝখানে তিন দিন এসেছিল। এরপর থেকে আর পানি নেই। এলাকায় পুকুর না থাকায় সমস্যা আরও বেড়েছে। ব্যক্তিগত মোটর থেকে পাঁচ মিনিট পানি নিতেই ৫০ টাকা দিতে হচ্ছে।”

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী