Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া ১০ টাকার বাদশা এখন ২৫ হাজার মানুষের ভরসা, শিল্পায়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে মাধবপুরের হরিতলা সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. অনুষ্ঠান সম্পন্ন কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন: আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবক, এসি ল্যান্ড বরাবর অভিযোগ “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারে মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জের সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় হাজারো মানুষের ঢল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১০:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও সদর উপজেলায় র‌্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট ২০২৬, বুধবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ থানাধীন উজানীগাঁও এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী ‘মস্কু ট্রান্সপোর্ট’ নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এসময় এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো এবং তার ওপর খাকি রঙের কফি দানা ছিটিয়ে রাখা অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- মো. জসিম উদ্দিন উজ্জ্বল (৩০)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ছাতেচালা গ্রামের মৃত হাবিবুর রহমান ছিফারের ছেলে।

একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর থানাধীন সুরমা ইউনিয়নের লালপুর সাতনীখ বাজার সংলগ্ন সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে চেকপোস্টের সময় একটি সবুজ রঙের সিএনজি তল্লাশি করে কালো রঙের ব্যাগের ভেতর নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- মো. সোহান মিয়া (২৩)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ১নং গাজীপুর ইউপির গনকিরপাড় গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাচ্ছিল।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ: ডিবি পুলিশের হাতে কাভার্ডভ্যানসহ ২ চোরাকারবারি আটক
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

সময়: ১০:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও সদর উপজেলায় র‌্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট ২০২৬, বুধবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ থানাধীন উজানীগাঁও এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী ‘মস্কু ট্রান্সপোর্ট’ নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এসময় এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো এবং তার ওপর খাকি রঙের কফি দানা ছিটিয়ে রাখা অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- মো. জসিম উদ্দিন উজ্জ্বল (৩০)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ছাতেচালা গ্রামের মৃত হাবিবুর রহমান ছিফারের ছেলে।

একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে সুনামগঞ্জ সদর থানাধীন সুরমা ইউনিয়নের লালপুর সাতনীখ বাজার সংলগ্ন সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে চেকপোস্টের সময় একটি সবুজ রঙের সিএনজি তল্লাশি করে কালো রঙের ব্যাগের ভেতর নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- মো. সোহান মিয়া (২৩)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ১নং গাজীপুর ইউপির গনকিরপাড় গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাচ্ছিল।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ'র্ষণের অ'ভিযোগ ৪ জন আ'টক"