Dhaka ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শাহ আলী মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • Reporter Name
  • সময়: ০৯:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৯৮ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

রাজধানীর মিরপুরে অবস্থিত শাহ আলী মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)।

গত রোববার (১৭ মে ২০২৬) দলটির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৪ মে দিবাগত রাতে শাহ আলী মাজারে ভক্তদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বহু মানুষকে আহত করা হয়েছে। তারা এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারকে কেন্দ্র করে সহিংসতা ও হামলার ঘটনা উদ্বেগজনক। একটি পবিত্র ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর সরাসরি আঘাত।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে একটি মহল ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সভ্য সমাজে এর কোনো স্থান নেই।

বাংলাদেশ গণমুক্তি পার্টি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। কোনো অপশক্তিকে সেই ঐতিহ্য বিনষ্ট করতে দেওয়া যাবে না।”

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

শাহ আলী মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

সময়: ০৯:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬