Dhaka ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও নিউইয়র্কে মূলধারায় জল খাবার বাঙালি রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন তসলিম ও সাঈদা খান এবং মনোরঞ্জন টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার বড়াইল মাদরাসা শরীয়তপুর হিফজ ভবনের ছাদ ঢালাই উপলক্ষে ইসলাহী মাহফিল শারদাঞ্জলি ফোরামের উপজেলা ও জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ১৫৯ অভিযোগের অধিকাংশই ভিত্তিহীন, তদন্তে মিলল সত্যতা চট্টগ্রাম-১০ আসন: গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সম্পন্ন ​পোড়াকলোনী ৩ নং গলির রাস্তার ঢালাই কাজের শুভ সমাপ্তি যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন: ৬ মাসে ৬৬ মামলা, গ্রেপ্তার ৬০ শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো টিএম টেক্সটাইল পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হুমকি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০২:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২৬ Time View

মো. রবিউল ইসলাম মিনাল, প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট শিশু পার্ক এলাকায় হামলার শিকার হয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. শাহজামাল খোকন (৩৫) নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই (রবিবার) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালেক্টরেট শিশু পার্ক এলাকায় অবস্থান করছিলেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার গড়ের সাঠ এলাকার বাসিন্দা মো. শাহজামাল খোকন। এ সময় প্রান্তিকপাড়ার বাসিন্দা মো. ইমন (২৫) ও মো. সোহেল (২৬)-সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি তার ওপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড ও এসএস পাইপ দিয়ে খোকনকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফোলা জখম করে। এ সময় তারা ভুক্তভোগীর ব্যবহৃত স্মার্টফোন এবং মানিব্যাগে থাকা নগদ ৫ হাজার ২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণনাশ এবং লাশ গুম করে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় খোকন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে এবং স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ জানাতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর (নবাবগঞ্জ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩!!
Tag :
জনপ্রিয় নিউজ

গুজবে আতঙ্ক নয়, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে: ডিমলা ইউএনও

হুমকি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ

সময়: ০২:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মো. রবিউল ইসলাম মিনাল, প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট শিশু পার্ক এলাকায় হামলার শিকার হয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. শাহজামাল খোকন (৩৫) নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই (রবিবার) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালেক্টরেট শিশু পার্ক এলাকায় অবস্থান করছিলেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার গড়ের সাঠ এলাকার বাসিন্দা মো. শাহজামাল খোকন। এ সময় প্রান্তিকপাড়ার বাসিন্দা মো. ইমন (২৫) ও মো. সোহেল (২৬)-সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি তার ওপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড ও এসএস পাইপ দিয়ে খোকনকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফোলা জখম করে। এ সময় তারা ভুক্তভোগীর ব্যবহৃত স্মার্টফোন এবং মানিব্যাগে থাকা নগদ ৫ হাজার ২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণনাশ এবং লাশ গুম করে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় খোকন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে এবং স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ জানাতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর (নবাবগঞ্জ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর