
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:
ফটো চিএে, আপোষ জয়ধর
রমজানের মতো সংবেদনশীল সময়ে বাজার মনিটরিং করতে গিয়ে দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার স্যার যখন অতিরিক্ত দামের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছিলেন, তখন তাকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে—তা সত্যিই দুঃখজনক।
আইনের প্রয়োগে সহযোগিতা করা সবার দায়িত্ব। মতভেদ থাকতে পারে, কিন্তু অপমান বা অসদাচরণ কখনো সমাধান নয়। রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করা মানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
আমরা চাই বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান হোক এবং ভবিষ্যতে যেন দায়িত্ব পালনরত কোনো কর্মকর্তা এমন পরিস্থিতির শিকার না হন। ন্যায়বিচার ও শালীনতা—দুইটাই আমাদের সবার কাম্য।
Reporter Name 


























