Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম, গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঝিকরগাছায় সরকারি পরিপত্র উপেক্ষা করে এতিম ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সম্পন্ন হলো প্রেসক্লাব সাটুরিয়ার দুইদিনব্যাপী আনন্দভ্রমণ

মো: আরিফুর রহমান অরিফ, শেরপুর থে‌কে : প্রকৃতির মনোরম লীলাভূমি শেরপুর ও জামালপুর জেলার দর্শনীয় স্থান পরিদর্শনের মধ্য দিয়ে প্রেসক্লাব সাটুরিয়ার দুইদিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভ্রমণটি সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ঐক্য আরও দৃঢ় করেছে।

গত ২১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টায় প্রেসক্লাব সাটুরিয়া কার্যালয়ের পাশের ডাকবাংলো থেকে প্রবীণ সাংবাদিক মো. ইউনুস আলীর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভ্রমণের যাত্রা শুরু হয়।

যাত্রার শুরু থেকেই ছিল উৎসবমুখর আবহ—সদস্যদের চোখেমুখে ফুটে উঠেছিল আনন্দের উচ্ছ্বাস।

পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈরের মনোরম প্রাকৃতিক পরিবেশে সকালের নাস্তার বিরতি নেওয়া হয়। এরপর গজারী বনের সবুজ ছায়ায় ফটোসেশন ও সংক্ষিপ্ত সময় কাটিয়ে পুনরায় যাত্রা শুরু করে কাফেলা।

দুপুর নাগাদ গাড়ি পৌঁছে যায় ময়মনসিংহে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাত্রাবিরতি করে সদস্যরা। বিদ্রোহী কবির স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস, মুখে মুখে বাজে কবির গান ও কবিতা। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মধ্যাহ্নভোজ সারেন সবাই।

মাছ চাষের ঘের পরিদর্শন শেষে বিকেলে কাফেলা পৌঁছে শেরপুরের ঝিনাইগাতীতে। পূর্বনির্ধারিত অতিথিশালায় বিশ্রাম শেষে স্থানীয় মুখরোচক খাবারে রাতের ভোজ সেরে গল্প-আড্ডায় জমে ওঠে রাতের পরিবেশ। প্রথম দিনের ভ্রমণ শেষ হয় এক পরিপূর্ণ আনন্দময়তায়।

পরদিন সকালে ৪২ বছরের পুরনো স্থানীয় রেস্তোরাঁয় বিখ্যাত তুলসিমালা ধানের খিচুড়ির নাস্তা শেষে সবাই রওনা দেন গজনী অবকাশকেন্দ্রের পথে।

গজনীর প্রাকৃতিক সৌন্দর্য, গারো মা ও শিশুসন্তানের প্রতীকী ভাস্কর্য এবং আকাশচুম্বি টাওয়ার থেকে দৃশ্যমান ভারতের মেঘালয়ের দৃশ্য—সব মিলিয়ে সবাই মুগ্ধ।

এরপর জামালপুরের লাউচাপড়া অবকাশকেন্দ্র ও বকশিগঞ্জ-মেলান্দগঞ্জ সীমান্ত পরিদর্শনের সময় বন্য হাতির দেখা পাওয়ায় মুহূর্তটি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে।

দুপুরের খাবারের পর ফেরার পথে টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি আনারসের স্বাদ ও কালিহাতীতে চা পানের বিরতি শেষে রাত ৯টার দিকে কাফেলা ফিরে আসে সাটুরিয়ায়।

আরও পড়ুনঃ  হরমুজ সংকটে ফের অনিশ্চিত কাতারের এলএনজি, অক্টোবরেও সরবরাহ বন্ধের শঙ্কা

দুইদিনের এই আনন্দভ্রমণ অংশগ্রহণকারীদের মনে রেখেছে অনন্য এক অভিজ্ঞতা ও স্মৃতির ভাণ্ডার।

সদস্যরা একবাক্যে বলেছেন,“এ ভ্রমণ শুধু বিনোদন নয়, আমাদের পেশাগত বন্ধন ও পারস্পরিক সম্পর্ককে করেছে আরও দৃঢ়।”

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ

ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সম্পন্ন হলো প্রেসক্লাব সাটুরিয়ার দুইদিনব্যাপী আনন্দভ্রমণ

সময়: ১০:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

মো: আরিফুর রহমান অরিফ, শেরপুর থে‌কে : প্রকৃতির মনোরম লীলাভূমি শেরপুর ও জামালপুর জেলার দর্শনীয় স্থান পরিদর্শনের মধ্য দিয়ে প্রেসক্লাব সাটুরিয়ার দুইদিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভ্রমণটি সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ঐক্য আরও দৃঢ় করেছে।

গত ২১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টায় প্রেসক্লাব সাটুরিয়া কার্যালয়ের পাশের ডাকবাংলো থেকে প্রবীণ সাংবাদিক মো. ইউনুস আলীর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভ্রমণের যাত্রা শুরু হয়।

যাত্রার শুরু থেকেই ছিল উৎসবমুখর আবহ—সদস্যদের চোখেমুখে ফুটে উঠেছিল আনন্দের উচ্ছ্বাস।

পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈরের মনোরম প্রাকৃতিক পরিবেশে সকালের নাস্তার বিরতি নেওয়া হয়। এরপর গজারী বনের সবুজ ছায়ায় ফটোসেশন ও সংক্ষিপ্ত সময় কাটিয়ে পুনরায় যাত্রা শুরু করে কাফেলা।

দুপুর নাগাদ গাড়ি পৌঁছে যায় ময়মনসিংহে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাত্রাবিরতি করে সদস্যরা। বিদ্রোহী কবির স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস, মুখে মুখে বাজে কবির গান ও কবিতা। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে মধ্যাহ্নভোজ সারেন সবাই।

মাছ চাষের ঘের পরিদর্শন শেষে বিকেলে কাফেলা পৌঁছে শেরপুরের ঝিনাইগাতীতে। পূর্বনির্ধারিত অতিথিশালায় বিশ্রাম শেষে স্থানীয় মুখরোচক খাবারে রাতের ভোজ সেরে গল্প-আড্ডায় জমে ওঠে রাতের পরিবেশ। প্রথম দিনের ভ্রমণ শেষ হয় এক পরিপূর্ণ আনন্দময়তায়।

পরদিন সকালে ৪২ বছরের পুরনো স্থানীয় রেস্তোরাঁয় বিখ্যাত তুলসিমালা ধানের খিচুড়ির নাস্তা শেষে সবাই রওনা দেন গজনী অবকাশকেন্দ্রের পথে।

গজনীর প্রাকৃতিক সৌন্দর্য, গারো মা ও শিশুসন্তানের প্রতীকী ভাস্কর্য এবং আকাশচুম্বি টাওয়ার থেকে দৃশ্যমান ভারতের মেঘালয়ের দৃশ্য—সব মিলিয়ে সবাই মুগ্ধ।

এরপর জামালপুরের লাউচাপড়া অবকাশকেন্দ্র ও বকশিগঞ্জ-মেলান্দগঞ্জ সীমান্ত পরিদর্শনের সময় বন্য হাতির দেখা পাওয়ায় মুহূর্তটি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে।

দুপুরের খাবারের পর ফেরার পথে টাঙ্গাইলের মধুপুরে পাহাড়ি আনারসের স্বাদ ও কালিহাতীতে চা পানের বিরতি শেষে রাত ৯টার দিকে কাফেলা ফিরে আসে সাটুরিয়ায়।

আরও পড়ুনঃ  মহাখালীতে অলস পড়ে থাকা বাস সরানো শুরু, পূর্বাচলে হবে ৬০০ বাসের ডিপো