Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • সময়: ০৭:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৪৩ Time View

ছবি : সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ ব্যুরো

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষক দিবসের র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে।

পরে উপজেলা অডিটোরিয়ামে ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক আব্দুর রউফ, শিমু রেজা এমপি কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনিয়া খাতুন, সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ এবং সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীনসহ অনেকে।

বক্তারা বলেন, ১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও দায়িত্ব নিয়ে ঐতিহাসিক সুপারিশ গ্রহণ করে। শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখতে ১৯৯৪ সালে ইউনেস্কো ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে।

বক্তারা আরও বলেন, শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা একটি জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের ন্যায্য বেতন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, পেশাগত স্বাধীনতা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি সমাজে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বাড়াতে হবে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি

সভায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাদকাসক্তি ও অনলাইন জুয়ার প্রতি আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি শিক্ষকদের আদর্শ, নীতি ও নৈতিকতা অনুসরণ করে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সময়: ০৭:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ ব্যুরো

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষক দিবসের র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে।

পরে উপজেলা অডিটোরিয়ামে ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক আব্দুর রউফ, শিমু রেজা এমপি কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনিয়া খাতুন, সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ এবং সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীনসহ অনেকে।

বক্তারা বলেন, ১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও দায়িত্ব নিয়ে ঐতিহাসিক সুপারিশ গ্রহণ করে। শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখতে ১৯৯৪ সালে ইউনেস্কো ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে।

বক্তারা আরও বলেন, শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা একটি জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের ন্যায্য বেতন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, পেশাগত স্বাধীনতা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি সমাজে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বাড়াতে হবে।

আরও পড়ুনঃ  বিএনপি নেতাদের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ