Dhaka ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের শুভ উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৭:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৮৯ Time View

 

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার


গাজীপুরের কালীগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তান পর্যন্ত কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেড (কেটিএল)-এর বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার দেওপাড়া ফেরীঘাটে কেটিএল কাউন্টার সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাস সার্ভিসটির উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ একেএম ফজলুল হক মিলন।

কেটিএল সার্ভিসের চেয়ারম্যান সাদ্দাম মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এবং অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি মোরসালিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য ইব্রাহিম প্রধান, সদস্য সালাহউদ্দিন আহমেদ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সামাজিক, রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিআরটিসি বাস কর্তৃপক্ষ জানায়, দেওপাড়া ফেরীঘাট থেকে প্রতিদিন ৩০টি বাস গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। কেটিএল বাস সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর কালীগঞ্জবাসী ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগের সুবিধা ফিরে পেলেন। এতে যাতায়াত সহজ হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

উল্লেখ্য, একসময় কালীগঞ্জ থেকে গুলিস্তান পর্যন্ত কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেডের বাস নিয়মিত চলাচল করলেও বিভিন্ন প্রতিকূলতা ও সংকটের কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ঐতিহ্যবাহী এই বাস সার্ভিস পুনরায় চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন

 

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের শুভ উদ্বোধন

সময়: ০৭:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

 

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার


গাজীপুরের কালীগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তান পর্যন্ত কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেড (কেটিএল)-এর বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার দেওপাড়া ফেরীঘাটে কেটিএল কাউন্টার সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাস সার্ভিসটির উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ একেএম ফজলুল হক মিলন।

কেটিএল সার্ভিসের চেয়ারম্যান সাদ্দাম মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন এবং অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি মোরসালিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য ইব্রাহিম প্রধান, সদস্য সালাহউদ্দিন আহমেদ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সামাজিক, রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিআরটিসি বাস কর্তৃপক্ষ জানায়, দেওপাড়া ফেরীঘাট থেকে প্রতিদিন ৩০টি বাস গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। কেটিএল বাস সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর কালীগঞ্জবাসী ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগের সুবিধা ফিরে পেলেন। এতে যাতায়াত সহজ হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

উল্লেখ্য, একসময় কালীগঞ্জ থেকে গুলিস্তান পর্যন্ত কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেডের বাস নিয়মিত চলাচল করলেও বিভিন্ন প্রতিকূলতা ও সংকটের কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ঐতিহ্যবাহী এই বাস সার্ভিস পুনরায় চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা