Dhaka ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম, গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঝিকরগাছায় সরকারি পরিপত্র উপেক্ষা করে এতিম ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“গ্রামআদালতে বিচারের রায় না মানার সংস্কৃতি হতে সকলকে বেরিয়ে আসতে হবে — উজ্জ্বল কুমার ঘোষ”

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে গ্রামআদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এই সভার আয়োজন করে।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রামআদালত আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, এটি একটি প্রশাসনিক ব্যবস্থা।

এক্ষেত্রে চেয়ারম্যানদের সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কোনো দলের হয়ে কাজ করা যাবে না। গ্রামআদালতের বিচার প্রসঙ্গে উজ্জ্বল কুমার ঘোষ বলেন— অনেকেই এ আদালতের রায় মানেন না বা বিচারের দিন উপস্থিত হন না। মনে করেন, চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের কোনো ক্ষমতা নেই। গ্রামআদালতে রায় না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন রায় মানার সংস্কৃতি না মানতে পারবে, ততদিন কোনো সমস্যার নিষ্পত্তি হবে না। তখন দেওয়ানি ও ফৌজদারি আদালতে হাজির হতে হবে। সভায় ৫ উপজেলা নির্বাহী অফিসার, ৪৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যানেজার হাফিজ আল আসাদ। বার্ষিক কার্যক্রমে ভূমিকা পালন করায় প্রথম স্থান করে নাচোল উপজেলার কসবা ইউনিয়ন, দ্বিতীয় স্থান অর্জন করে নাচোল উপজেলার সদর ইউনিয়ন ও তৃতীয় স্থান অর্জন করে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়ন। বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। প্রকল্পের মূল উদ্দেশ্য এবং স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন ইএসডিও জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়নে প্রত্যক্ষভাবে বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান আয়োজকরা।

আরও পড়ুনঃ  পেনশন নিয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন শায়খ আহমাদুল্লাহ
Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ

“গ্রামআদালতে বিচারের রায় না মানার সংস্কৃতি হতে সকলকে বেরিয়ে আসতে হবে — উজ্জ্বল কুমার ঘোষ”

সময়: ১১:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে গ্রামআদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এই সভার আয়োজন করে।

সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রামআদালত আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, এটি একটি প্রশাসনিক ব্যবস্থা।

এক্ষেত্রে চেয়ারম্যানদের সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কোনো দলের হয়ে কাজ করা যাবে না। গ্রামআদালতের বিচার প্রসঙ্গে উজ্জ্বল কুমার ঘোষ বলেন— অনেকেই এ আদালতের রায় মানেন না বা বিচারের দিন উপস্থিত হন না। মনে করেন, চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের কোনো ক্ষমতা নেই। গ্রামআদালতে রায় না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন রায় মানার সংস্কৃতি না মানতে পারবে, ততদিন কোনো সমস্যার নিষ্পত্তি হবে না। তখন দেওয়ানি ও ফৌজদারি আদালতে হাজির হতে হবে। সভায় ৫ উপজেলা নির্বাহী অফিসার, ৪৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যানেজার হাফিজ আল আসাদ। বার্ষিক কার্যক্রমে ভূমিকা পালন করায় প্রথম স্থান করে নাচোল উপজেলার কসবা ইউনিয়ন, দ্বিতীয় স্থান অর্জন করে নাচোল উপজেলার সদর ইউনিয়ন ও তৃতীয় স্থান অর্জন করে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়ন। বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। প্রকল্পের মূল উদ্দেশ্য এবং স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন ইএসডিও জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়নে প্রত্যক্ষভাবে বাংলাদেশ গ্রামআদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান আয়োজকরা।

আরও পড়ুনঃ  এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিকল্পনা