Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে ফেসবুকের রিলস বিভাগে এখনো অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Oops… We can’t process this request at the moment’ বার্তা দেখা যাচ্ছে, যা চলমান প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী ৪৬টি উদ্ভাবনী প্রজেক্টে মুখর মানিকনগর মডেল হাই স্কুল: ডেমরায় বিজ্ঞান, প্রযুক্তি ও স্টার্টআপ ভাবনার মিলনমেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে ব্যতিক্রমী আয়োজন চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিবির কর্মীর মৃত্যু ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত রিয়াজুল হক সাগর, রংপুর। জিরো পয়েন্টে বালু লুটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা: প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ

  • Reporter Name
  • সময়: ০৯:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম দেশের প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, দেশীয় প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি করে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রামের বিভিন্ন নৌ-গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এ সফরে তিনি বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম, সামুদ্রিক নিরাপত্তা প্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি ও সক্ষমতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ (Identification Friend or Foe) সেন্টার এবং সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

কর্মকর্তারা তাঁকে জানান, আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ পরিচালনা করছে। অন্যদিকে, সিএনআরডিতে জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিষয়ক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিরক্ষা উপদেষ্টা এসব কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

পরে তিনি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেন। নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত ও নির্মাণে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করে তিনি এর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে সিডিডিএল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।

সফরের অংশ হিসেবে তিনি বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেড পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান প্রকল্প, বিদ্যমান সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  ফুলপুরে ইসলামী ব্যাংক রক্ষায় সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনশক্তির কর্মতৎপরতায় সন্তোষ প্রকাশ করেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশীয় গবেষণা, উদ্ভাবন ও শিল্প সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সময়ের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।

Tag :
জনপ্রিয় নিউজ

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে

চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা: প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ

সময়: ০৯:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম দেশের প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, দেশীয় প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি করে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রামের বিভিন্ন নৌ-গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এ সফরে তিনি বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম, সামুদ্রিক নিরাপত্তা প্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগতি ও সক্ষমতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ (Identification Friend or Foe) সেন্টার এবং সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

কর্মকর্তারা তাঁকে জানান, আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ পরিচালনা করছে। অন্যদিকে, সিএনআরডিতে জ্বালানি পরিশোধন প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিষয়ক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিরক্ষা উপদেষ্টা এসব কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

পরে তিনি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেন। নৌবাহিনীর যুদ্ধজাহাজসহ বিভিন্ন বেসামরিক জাহাজের মেরামত ও নির্মাণে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করে তিনি এর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে সিডিডিএল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশীয় প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।

সফরের অংশ হিসেবে তিনি বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন লিমিটেড পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান প্রকল্প, বিদ্যমান সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি