Dhaka ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চন্দনাইশ সমিতি-ইউএইর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ১২:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৫৪ Time View

তৌফিক আলম চৌধুরী || নিজস্ব প্রতিবেদক:


সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন চন্দনাইশ সমিতি-ইউএই। দেশের এই দুর্যোগময় সময়ে প্রবাসের কর্মব্যস্ত জীবনের মধ্যেও মাতৃভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সংগঠনটি বন্যাকবলিত অসংখ্য পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। চন্দনাইশ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও বন্যাদুর্গত এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ সমিতি-ইউএইর সম্মানিত সভাপতি লায়ন নজরুল ইসলাম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “প্রবাসে অবস্থান করলেও আমাদের হৃদয় সবসময় দেশের মানুষের সঙ্গে জড়িয়ে থাকে। চন্দনাইশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গঠিত তহবিল থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও চন্দনাইশ সমিতি-ইউএই মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে প্রবাসী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের সময় প্রবাসীদের এমন সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চন্দনাইশ সমিতি-ইউএইর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

সময়: ১২:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

তৌফিক আলম চৌধুরী || নিজস্ব প্রতিবেদক:


সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন চন্দনাইশ সমিতি-ইউএই। দেশের এই দুর্যোগময় সময়ে প্রবাসের কর্মব্যস্ত জীবনের মধ্যেও মাতৃভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সংগঠনটি বন্যাকবলিত অসংখ্য পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। চন্দনাইশ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও বন্যাদুর্গত এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ সমিতি-ইউএইর সম্মানিত সভাপতি লায়ন নজরুল ইসলাম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “প্রবাসে অবস্থান করলেও আমাদের হৃদয় সবসময় দেশের মানুষের সঙ্গে জড়িয়ে থাকে। চন্দনাইশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গঠিত তহবিল থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও চন্দনাইশ সমিতি-ইউএই মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে প্রবাসী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের সময় প্রবাসীদের এমন সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত