Dhaka ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্টার্কের তোপে ফের ব্যাটিং বিপর্যয়, ম্যাকাই টেস্টে চাপে বাংলাদেশ রংপুরে বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার দৌলতপুর বিয়ের কয়েক ঘণ্টা পর রাতে নিজ বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে জ্বালানি সংকটে চট্টগ্রামের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ; উৎপাদন কমেছে আরো ৭টিতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন- মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন

  • Reporter Name
  • সময়: ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিষ্ণুদী এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার সময় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিষ্ণুদী বিদ্যাপতি খালের ওপর নির্মিত মিদ্দা বাড়ি, ঢালী বাড়ি ও চৌকিদার বাড়ির তিনটি বাঁশের সাঁকো পরিদর্শন করেন। স্থানীয়দের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করে সাঁকোগুলো সংস্কারের জন্য তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, “আমি চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সমস্যাগুলো দেখার চেষ্টা করছি। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে যে ধরনের নাগরিক সুযোগ-সুবিধা মানুষের পাওয়ার কথা, বাস্তবে পৌরসভার অনেক এলাকার মানুষ তা পাচ্ছেন না। পৌরসভার বিভিন্ন এলাকায় এখনো মানুষ বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, “নাগরিকদের চলাচলের জন্য নিরাপদ রাস্তা, কালভার্ট, সেতু, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। শুধু শহরের মূল সড়ক বা গুরুত্বপূর্ণ এলাকাগুলোর উন্নয়ন করলেই হবে না। পৌরসভার প্রান্তিক ও অবহেলিত এলাকাগুলোর প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, “জনগণের সঙ্গে সরাসরি কথা বললে তাদের প্রকৃত সমস্যাগুলো জানা যায়। মানুষের পাশে থেকে এসব সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। আমি নির্বাচিত হলে চাঁদপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করব।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়। স্থায়ীভাবে সেতু বা কালভার্ট নির্মাণের দাবি জানান তারা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পদত্যাগ করলেন সাংবাদিক আশিক
Tag :
জনপ্রিয় নিউজ

স্টার্কের তোপে ফের ব্যাটিং বিপর্যয়, ম্যাকাই টেস্টে চাপে বাংলাদেশ

চাঁদপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন- মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন

সময়: ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিষ্ণুদী এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার সময় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিষ্ণুদী বিদ্যাপতি খালের ওপর নির্মিত মিদ্দা বাড়ি, ঢালী বাড়ি ও চৌকিদার বাড়ির তিনটি বাঁশের সাঁকো পরিদর্শন করেন। স্থানীয়দের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করে সাঁকোগুলো সংস্কারের জন্য তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, “আমি চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সমস্যাগুলো দেখার চেষ্টা করছি। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে যে ধরনের নাগরিক সুযোগ-সুবিধা মানুষের পাওয়ার কথা, বাস্তবে পৌরসভার অনেক এলাকার মানুষ তা পাচ্ছেন না। পৌরসভার বিভিন্ন এলাকায় এখনো মানুষ বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, “নাগরিকদের চলাচলের জন্য নিরাপদ রাস্তা, কালভার্ট, সেতু, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। শুধু শহরের মূল সড়ক বা গুরুত্বপূর্ণ এলাকাগুলোর উন্নয়ন করলেই হবে না। পৌরসভার প্রান্তিক ও অবহেলিত এলাকাগুলোর প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, “জনগণের সঙ্গে সরাসরি কথা বললে তাদের প্রকৃত সমস্যাগুলো জানা যায়। মানুষের পাশে থেকে এসব সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। আমি নির্বাচিত হলে চাঁদপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করব।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়। স্থায়ীভাবে সেতু বা কালভার্ট নির্মাণের দাবি জানান তারা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহী প্রেসক্লাবে সংকট, সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি