
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার ||ফটো চিত্রে, আপোষ জয়ধর
চট্টগ্রামে হকি খেলা এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং একটি স্থায়ী হকি মাঠ বাস্তবায়নের দাবিতে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জনাব জাহেদ পারভেজ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ প্রদান করেছেন চট্টগ্রামের সাবেক হকি খেলোয়াড় ও হকি কেন্দ্রের নেতৃবৃন্দ।
আজ বিকাল ৪:৩০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের মহাসচিব এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জনাব জাহেদ পারভেজ চৌধুরী চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়াম পরিদর্শনে আসলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হকি ফেডারেশনের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সদস্য নূর হোসেনের নেতৃত্বে হকি কেন্দ্রের প্রতিষ্ঠাতা মহসিনুল হক চৌধুরী চট্টগ্রামে হকি উন্নয়নের সার্বিক কার্যক্রম সম্পর্কে পরিচালককে অবহিত করেন। একই সাথে তিনি চট্টগ্রাম অঞ্চলে উদীয়মান হকি খেলোয়াড় তৈরিতে একটি স্থায়ী হকি মাঠের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী চট্টগ্রামের হকির ঐতিহ্য ও মাঠের গুরুত্ব বিবেচনা করে দ্রুত একটি স্থায়ী হকি মাঠ বাস্তবায়নের আন্তরিক আশ্বাস প্রদান করেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব মোশফেকুর রহমান আরমান, আনিসুর রশিদ (উপ-পরিচালক, হকি কেন্দ্র), মাহফুজুর রহমান মারুফ ও শৈবাল আচার্য (সদস্য, হকি কেন্দ্র) সহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক হকি খেলোয়াড়বৃন্দ।
Reporter Name 
























