Dhaka ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রতারণার মাধ্যমে মোবাইলে প্রেম, অতঃপর বিয়ে! ৫লক্ষ টাকা যৌতুক না দেয়ায় আদালতে মামলা করে বাদী হারালেন মান সম্মান সহ সবর্ত্র! বিচারের বাণী কাঁদে নিরবে! শ্যামনগরে প্রাথমিক দলের ১,০০০ সদস্যকে ৩,০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ নবীগঞ্জে রাতের আধারে ইউএনও এইচএসসি পরীক্ষার্থীদের বাসা-বাড়িতে! শিক্ষার্থীদের মনে আনন্দ-উল্লাস—অনেকেই ভাবছেন, এটা বাস্তব নাকি স্বপ্ন? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১২ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট অ সা ধু ব্যবসায়ীদের দ্বারা পতেঙ্গা সি-বিচে পর্যটক হ-য়-রা-নি নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৭:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৯ Time View

জামাল উদ্দীন কক্সবাজার, জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, ম্যাগাজিন, গুলি ও একটি ইজিবাইক উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। উদ্ধারকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল এলাকায় ত্রিমুখী ফাঁদ পেতে অবস্থান নেয়।

অভিযান চলাকালে ভোর আনুমানিক ৪টার দিকে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসা একটি ইজিবাইককে অস্থায়ী চেকপোস্টে থামার সংকেত দেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা যানটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইক জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযান: ২ লাখ টাকার ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২
Tag :
জনপ্রিয় নিউজ

প্রতারণার মাধ্যমে মোবাইলে প্রেম, অতঃপর বিয়ে! ৫লক্ষ টাকা যৌতুক না দেয়ায় আদালতে মামলা করে বাদী হারালেন মান সম্মান সহ সবর্ত্র! বিচারের বাণী কাঁদে নিরবে!

টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সময়: ০৭:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

জামাল উদ্দীন কক্সবাজার, জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, ম্যাগাজিন, গুলি ও একটি ইজিবাইক উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। উদ্ধারকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৪ লাখ ৯ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল এলাকায় ত্রিমুখী ফাঁদ পেতে অবস্থান নেয়।

অভিযান চলাকালে ভোর আনুমানিক ৪টার দিকে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসা একটি ইজিবাইককে অস্থায়ী চেকপোস্টে থামার সংকেত দেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা যানটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইক জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  নাফ নদী পেরিয়ে আসা ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দের মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা