Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” নতুন ভিসি অবরুদ্ধ, চুয়েটের ২১ দিনের ছাত্র আন্দোলনের নতুন সংকট গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ!! সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

  • Reporter Name
  • সময়: ০৮:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২২ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় ১১টি ইয়াবা ট্যাবলেটসহ রঞ্জন দেবনাথ নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার ডোঙ্গর বাজার এলাকায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন থানারহাট বিওপির একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে এক ব্যক্তি ডোঙ্গর বাজার এলাকায় আসছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির টহল দল সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাঁকে থামার সংকেত দেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে অন্ধকারে ধানক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।

আটক রঞ্জন দেবনাথ ডিমলা উপজেলার খগারহাট এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নিকীন দেবনাথ।

বিজিবি জানায়, আটকের পর তাঁর কাছ থেকে ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পরে আটক ব্যক্তিকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ১০০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, যুবদল-সংশ্লিষ্টতার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ

ডিমলায় ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

সময়: ০৮:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় ১১টি ইয়াবা ট্যাবলেটসহ রঞ্জন দেবনাথ নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার ডোঙ্গর বাজার এলাকায় এ অভিযান চালায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন থানারহাট বিওপির একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে এক ব্যক্তি ডোঙ্গর বাজার এলাকায় আসছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির টহল দল সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাঁকে থামার সংকেত দেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে অন্ধকারে ধানক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।

আটক রঞ্জন দেবনাথ ডিমলা উপজেলার খগারহাট এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নিকীন দেবনাথ।

বিজিবি জানায়, আটকের পর তাঁর কাছ থেকে ১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পরে আটক ব্যক্তিকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার