
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোছা; সুলতানা আক্তার ফাল্গুনী (২৬) নামের এক গৃহিণীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার ৩ নং তেতুলিয়া সদর ইউপির অন্তর্গত রনচন্ডি গুয়াবাড়ি গুচ্ছ গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত মোছা; ফাল্গুনী বেগম ওই গ্রামের দিনমজুর আবু তালেবের স্ত্রী এবং রংপুর জেলার আজিজুর রহমানের কন্যা বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রনচন্ডি গুয়াবাড়ি গুচ্ছ গ্রামে ঘরের ভিতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান না থাকায় গত প্রায় ২/৩ বছর ধরে ঝগড়া হতো। নিহত দম্পতি গুচ্ছ গ্রামে বসবাস করে আসছিল।
পরিবেশিরা পরে ঘরে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঘটনাটি দেখে আত্মচিৎকার শুরু করেন। এরপর তারা মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহিণীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ইউপি সদস্য নুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আত্মহত্যার কারণ তার জানা নেই, তবে সম্ভবত অভিমানে আত্মহত্যা করেছেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল নির্ণয় করার প্রস্তুতি চলছে। তেতুলিয়া মডেল থানায় আত্মহত্যার ঘটনায় ২৩ আগস্ট বিকালে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি 



























