Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটি গঠন শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিউইয়র্কে প্রবাসী শিক্ষাবিদ আব্দুর রহিম খানের মৃত্যুতে সাংবাদিক মকিস মনসুরের শোক প্রকাশ যুক্তরাজ্যের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী বরানগরে লরির ধাক্কায় দুই স্কুলছাত্রের মৃত্যু, আহত বাবা; এলাকায় উত্তেজনা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেশের বর্তমান পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম

  • Reporter Name
  • সময়: ০৮:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আয়োজিত ‘সম্প্রীতির জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় স্বার্থে ঐক্য প্রয়োজন। তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে সুশাসন, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের ওপর।

তিনি বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন, বিচার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে পারত, তাহলে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারকে সহযোগিতা করতে তারা প্রস্তুত ছিলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশ বহু সংস্কৃতি, বহু ভাষা ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের দেশ। পাহাড় ও সমতলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণেই দেশের ইতিহাস ও ঐতিহ্য গড়ে উঠেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য ধারণ করেই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার কোনো দলের স্বার্থে নয়, বরং দেশের জনগণ ও রাষ্ট্রের কল্যাণের জন্য। স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিত হলে সব নাগরিক ও সম্প্রদায় ন্যায়বিচারের সুফল পাবেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছরে সংঘটিত গুম, খুন ও অন্যান্য অপরাধের বিচারের পাশাপাশি সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলোরও বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিজ নিজ জায়গা থেকে দাবি তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
Tag :
জনপ্রিয় নিউজ

দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার

দেশের বর্তমান পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম

সময়: ০৮:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আয়োজিত ‘সম্প্রীতির জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় স্বার্থে ঐক্য প্রয়োজন। তবে এই ঐক্যের ভিত্তি হতে হবে সুশাসন, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের ওপর।

তিনি বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন, বিচার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে পারত, তাহলে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারকে সহযোগিতা করতে তারা প্রস্তুত ছিলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশ বহু সংস্কৃতি, বহু ভাষা ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের দেশ। পাহাড় ও সমতলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণেই দেশের ইতিহাস ও ঐতিহ্য গড়ে উঠেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য ধারণ করেই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার কোনো দলের স্বার্থে নয়, বরং দেশের জনগণ ও রাষ্ট্রের কল্যাণের জন্য। স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিত হলে সব নাগরিক ও সম্প্রদায় ন্যায়বিচারের সুফল পাবেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছরে সংঘটিত গুম, খুন ও অন্যান্য অপরাধের বিচারের পাশাপাশি সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলোরও বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিজ নিজ জায়গা থেকে দাবি তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী