Dhaka ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দৌলতপুরে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কামরুজ্জামান (কামাল)-কে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

পরে সংবাদ পেয়ে স্হানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

জানা গেছে, বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান (কামাল) দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের একাধিক ছাত্রীর স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন হয়রানি করে আসছে। তার এমন কুরুচিপূর্ণ আচরণের কথা শিক্ষার্থীরা তাদের পরিবারের কাছে জানালে অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর )সকাল ১০ টার দিকে প্রধান শিক্ষক কামাল হোসেন স্কুলে গেলে অভিভাবক ও স্থানীয়রা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে মরিচা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিদ্যালয়ে গিয়ে ঐ শিক্ষককে অফিস কক্ষে থেকে বের করে মোটরসাইকেলে উঠালে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। এক পর্যায়ে আত্মরক্ষার্থে ওই শিক্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কামাল হোসেন জানান, পারিবারিক শত্রুতার জের ধরে এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এমনটি করেছে।

তবে এই ঘটনাটি নিয়ে সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানসহ এলাকাবাসী বসে আলোচনার মাধ্যমে একটি সমাধানে করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ জানান, ঘটনাটি আমরা শুনেছি এবং ইতি:মধ্যে আমাদের কয়েকজন অফিসার ঘটনাস্থলে গিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে যদি দোষ প্রমাণিত হয়, তবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ফোনে আমি এমন একটি অভিযোগ পেয়েছি। খবর পাওয়ার পরই আমাদের থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।অভিযোগ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

দৌলতপুরে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে গণধোলাই

সময়: ০৯:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কামরুজ্জামান (কামাল)-কে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

পরে সংবাদ পেয়ে স্হানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তাকে উদ্ধার করে নিয়ে আসে।

জানা গেছে, বৈরাগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান (কামাল) দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের একাধিক ছাত্রীর স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন হয়রানি করে আসছে। তার এমন কুরুচিপূর্ণ আচরণের কথা শিক্ষার্থীরা তাদের পরিবারের কাছে জানালে অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর )সকাল ১০ টার দিকে প্রধান শিক্ষক কামাল হোসেন স্কুলে গেলে অভিভাবক ও স্থানীয়রা তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে মরিচা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বিদ্যালয়ে গিয়ে ঐ শিক্ষককে অফিস কক্ষে থেকে বের করে মোটরসাইকেলে উঠালে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। এক পর্যায়ে আত্মরক্ষার্থে ওই শিক্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কামাল হোসেন জানান, পারিবারিক শত্রুতার জের ধরে এলাকার কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এমনটি করেছে।

তবে এই ঘটনাটি নিয়ে সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানসহ এলাকাবাসী বসে আলোচনার মাধ্যমে একটি সমাধানে করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ জানান, ঘটনাটি আমরা শুনেছি এবং ইতি:মধ্যে আমাদের কয়েকজন অফিসার ঘটনাস্থলে গিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে যদি দোষ প্রমাণিত হয়, তবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ফোনে আমি এমন একটি অভিযোগ পেয়েছি। খবর পাওয়ার পরই আমাদের থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।অভিযোগ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত