সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ধর্মপাশা উপজেলা বিএনপির আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক লিয়াতক আলী। ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান নেতা আব্দুল মোতালিব খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো বিএসএস, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মজুবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মাহবুবু আলম হাদিস, সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজাহারুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, সুখাইর রাজাপুর ইউনিয়ন সভাপতি সালাউদ্দিন মাহতাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Reporter Name 























